উদ্দীপকে উল্লিখিত কৃষি সম্প্রসারণ কর্মকর্তার শেষের উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত কৃষি সম্প্রসারণ কর্মকর্তার শেষের উক্তিটি অর্থাৎ "ফল ও শাকসবজি সংরক্ষণের গুরুত্ব অপরিসীম।" নিচে এর বিশ্লেষণ করা হলো- ১. আমাদের দেশে মৌসুমভিত্তিক বিশেষ বিশেষ কিছু ফল ও শাকসবজি উৎপাদিত হয়, যেগুলো প্রয়োজনের তুলনায় বেশি বলে সংরক্ষণের প্রয়োজন হয়। ২. চাহিদার তুলনায় অতিরিক্ত ফল ও শাকসবজি পচনের এবং অন্যান্য অপচয়জনিত ক্ষতি থেকে রক্ষার জন্য সংরক্ষণ করা অতীব জরুরি। ৩. আমাদের শরীরের ভিটামিন ও খনিজ পদার্থের অভাব পূরণার্থে প্রতিদিন ২০০ গ্রাম ফল বা শাকসবজি খাওয়া দরকার। এর জন্য ফল ও সবজি সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। ৪. দেশের রপ্তানি আয় বাড়ানোর জন্য বর্তমানে ফল ও সবজি সংরক্ষণ করা খুবই জরুরি। ৫. শিল্পের কাঁচামাল হিসেবে ফল ও শাকসবজি সংরক্ষণ করা প্রয়োজন। ৬. ফল ও সবজি দ্রুত পচনশীল। তাই এদের সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। ৭. উৎপাদনকারীদের সঠিক মূল্য পাওয়ার জন্য মৌসুমি ফল ও সবজি সংরক্ষণ করা অতীব প্রয়োজন। ৮. প্রক্রিয়াজাত শিল্প হিসেবে ব্যবহারের জন্য ফল ও শাকসবজির সংরক্ষণ করা দরকার। ৯. সংরক্ষিত ফল ও সবজির ব্যবসা-বাণিজ্য করে বহু মানুষের কর্মসংস্থান করা সম্ভব। ১০. খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য ফল ও শাকসবজি সংরক্ষণ করা প্রয়োজন। এতে করে প্রধান খাদ্য ভাতের উপর চাপ কমবে। সুতরাং, উপরের একাধিক কারণের প্রেক্ষিতে বলা যায় যে, ফল ও শাকসবজি সংরক্ষণের গুরুত্ব নিয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার উক্তিটি যথার্থ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কৃষি সম্প্রসারণ কর্মকর্তার শেষের উক্তিটি বিশ্লেষণ…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর