উদ্দীপকে উল্লিখিত ফল সংরক্ষণ পদ্ধতিসমূহের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত পদ্ধতিগুলো হলো ফল সংরক্ষণ পদ্ধতি। আমাদের চাহিদা পূরণে ফল সংরক্ষণের গুরুত্ব বিশ্লেষণ করা হলো- একজন পূর্ণবয়স্ক লোকের দৈনিক ফলের চাহিদা ১১৫ গ্রাম। কিন্তু আমাদের দেশের অধিকাংশ ফলই মৌসুমি ফল। তাই বছরের সবসময় ফলের চাহিদা পূরণ করতে ফল সংরক্ষণ করা প্রয়োজন । আবার ফল উৎপাদন স্থান হতে সারা দেশে পৌছানোর জন্য সময়ের প্রয়োজন । এ সময়ে ফলের গুণগত মান বজায় রাখতে ফলের সংরক্ষণ করা প্রয়োজন । আবার ফলের গুণগত মান রক্ষা করতে পোকামাকড়, রোগবালাই ইত্যাদি থেকে রক্ষা করার জন্য সংরক্ষণ করা প্রয়োজন । আমদানিকৃত ফল দীর্ঘদিন মানসম্মতভাবে রাখার জন্য সংরক্ষণ করা প্রয়োজন । প্রক্রিয়াজাত শিল্পে ফল থেকে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন খাবার তৈরি করা হয়। এক্ষেত্রে কাঁচামাল হিসেবে ফল সংরক্ষণ করতে হয় । দুর্যোগকালীন সময়ে ফলের চাহিদা মেটাতে ফল সংরক্ষণ করতে হয়। আবার ফল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় । উপর্যুক্ত আলোচনা থেকে বুঝা যায়, আমাদের ফলের চাহিদা পূরণে ফল সংরক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ফল সংরক্ষণ পদ্ধতিসমূহের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর