উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিসমূহের উপযোগিতা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিগুলোর, মধ্যে প্রক্রিয়াজাতকরণ করে ফল সংরক্ষণ পদ্ধতি সবচেয়ে বেশি উপযোগী। নিচে তা ব্যাখ্যা করা হলো- বিভিন্ন ফলের গুণগত মানের কোনোরূপ পরিবর্তন না ঘটিয়ে আকৃতি ও প্রকৃতিতে পরিবর্তন ঘটিয়ে ভৌত ও রাসায়নিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সংরক্ষণ করাই হলো ফল প্রক্রিয়াজাতকরণ। প্রক্রিয়াজাতকরণে ফল ও সবজির গুণাগুণের কোনো পরিবর্তন ঘটে না এবং অমৌসুমে কিংবা সারা বছরব্যাপী সংশ্লিষ্ট ফল ও সবজির স্বাদ গ্রহণ করা যায়। ফল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ফলকে পচন ও অপচয় হতে অনেকাংশে রোধ করা যায়। ফল প্রক্রিয়াজাতকরণের উপর ভিত্তি করে গড়ে ওঠা কুটির শিল্পের মাধ্যমে অনেক লোকের কর্মসংস্থান হয় এবং প্রক্রিয়াজাতকৃত দ্রব্যাদি যেমন- জ্যাম, জেলী, আচার, মোরব্বা, স্কোয়াশ ইত্যাদি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। সুতরাং সামগ্রিক আলোচনার আলোকে বলা যায় যে, প্রক্রিয়াজাতকরণ করে ফল সংরক্ষণ পদ্ধতি সবচেয়ে বেশি উপযোগী।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিসমূহের উপযোগিতা ব্যাখ্যা কর।
উদ্দীপক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর