উদ্দীপকে দেখানো ২নং প্রক্রিয়াটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ২নং পদ্ধতিটি হলো শুকিয়ে ফল সংরক্ষণ করার পদ্ধতি। নিচে পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো- ফল ও শাকসবজি সংরক্ষণের পদ্ধতির মধ্যে শুকিয়ে সংরক্ষণ পদ্ধতিটি অন্যতম। দীর্ঘকালীন সংরক্ষণের জন্য ফল ও শাকসবজি শুকিয়ে সংরক্ষণ করা হয়। ফলকে শুকিয়ে আর্দ্রতার পরিমাণ কমিয়ে আনলে জীবাণু আক্রমণ করতে পারে না। কারণ জীবাণুদের বেঁচে থাকার জন্য পরিমাণমতো পানি থাকা দরকার। ফলকে রোদে শুকিয়ে বা যন্ত্রের সাহায্যে পানির পরিমাণ কমিয়ে এনে সংরক্ষণ করা যায়। আঙুর, নাশপাতি, খেজুর, কুল প্রভৃতি ফলকে এভাবে সংরক্ষণ করা যায়। ফল শুকানোর পূর্বে ফুটন্ত পানিতে কয়েক মিনিট সিদ্ধ করে নিতে হয়। এতে ফলের ভিতরের রাসায়নিক পরিবর্তনের প্রক্রিয়া কমে যায় বা থেমে যায়। আবার শাকসবজি শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এ পদ্ধতিতে সবজির ভেতর থেকে জলীয় অংশ সরিয়ে ফেলা হয়। সাধারণত সবজি সূর্যের তাপে শুকানো হয়ে থাকে। বর্তমানে আধুনিক সোলার ড্রায়ারে সবজি শুকানো হয়ে থাকে, যাতে সবজির গুণগতমান ঠিক থাকে। সাধারণত আলু, গাজর, বাঁধাকপি, করলা, মুলা, ঢেঁড়স, চালকুমড়া প্রভৃতি সবজি শুকিয়ে সংরক্ষণ করা হয়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
উদ্দীপকে দেখানো ২নং প্রক্রিয়াটি বর্ণনা কর।
উদ্দীপক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর