উদ্দীপকের 'ক' পদ্ধতিতে কীভাবে ফল সংরক্ষণ করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত ছকে 'A [গণিত] চিহ্নিত পদ্ধতিটি হলো টাটকা অবস্থায় ফল সংরক্ষণ। টাটকা ফল নিম্নলিখিত কয়েকভাবে সংরক্ষণ করা যায়। যথা- ১. ফ্রিজিং পদ্ধতি: এ পদ্ধতিতে সাধারণ অথবা ডিপ ফ্রিজের ঠান্ডা তাপমাত্রায় অল্প পরিমাণ ফল অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। ২. হিমাগার পদ্ধতি: বাণিজ্যিক ভিত্তিতে ফল সংরক্ষণের জন্য এ পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। এ পদ্ধতিতে গুদামে তাপমাত্রা কমিয়ে একটি কাঙ্ক্ষিত মাত্রায় আনা হয় এবং আর্দ্রতার পরিমাণ বাড়ানো হয়। ৩. মোমে আবৃতকরণ পদ্ধতি: ফলকে কৃত্রিম পদ্ধতিতে মোম দ্বারা আবৃত করে রোগজীবাণুর আক্রমণ থেকে রক্ষা করা যায়। ৪. পলিথিন আবরণ পদ্ধতি: নিয়ন্ত্রিত পরিবেশে ফল গুদামজাতকরণে মোড়ক হিসেবে পলিথিন ব্যবহার করা হয়। ৫. মডিফাইড অ্যাটমোস্ফিয়ার পদ্ধতি: কোল্ডস্টোরের ভিতর অক্সিজেনের পরিমাণ কমিয়ে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে ফল সংরক্ষণ করা হয়। ৬. ঠান্ডা প্রকোষ্ঠ পদ্ধতি: এ পদ্ধতিতে প্রকোষ্ঠের মেঝে এক সারি ইট দ্বারা তৈরি করা হয়। দেয়াল তৈরি করা হয় দু-সারি ইট দ্বারা। দুই সারি ইটের মাঝে ৭.৫ সে.মি. ফাঁকা জায়গা রাখা হয়। প্রতিদিন সকাল-বিকাল দেয়ালের চারপাশে পানি ছিটিয়ে দিলে প্রকোষ্ঠটি ঠান্ডা থাকে। ৭. আইস ব্যাক কলার পদ্ধতি: ফলের কার্টুনের উপর দিয়ে খুব ঠাণ্ডা বাতাস প্রবাহিত করা হয়। এভাবে নিম্ন তাপমাত্রা ও উচ্চ আর্দ্রতায় গুদামে ফল সংরক্ষণ করা যায়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
উদ্দীপকের 'ক' পদ্ধতিতে কীভাবে ফল সংরক্ষণ করা যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক

মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর