রুপার মায়ের গৃহীত সিদ্ধান্তটি কি যৌক্তিক? তোমার মতামত দাও।
উত্তর: আম একটি মৌসুমি ফল। আমের মৌসুমে এদেশে প্রচুর আম উৎপাদিত হয়। আমাদের দেশের প্রায় বাড়িতেই আম গাছ আছে। আম পচনশীল হওয়ায় দ্রুতই নষ্ট হয়ে যায়। এ কারণে মৌসুমে আমের দাম কম থাকলেও অমৌসুমে দাম অনেক বেড়ে যায়। এ অবস্থায় যথাযথ সংরক্ষণ কৌশল অবলম্বন করে অমৌসুমেও আমের স্বাদ পাওয়া সম্ভব। আম সংরক্ষণের একটি কৌশল হলো আচার তৈরি করা। আচার তৈরির মাধ্যমে দীর্ঘদিন আম সংরক্ষণ করে রাখা যায়। ছোট ছেলে-মেয়েরা আমের আচার খুব পছন্দ করে। এ কারণে তারা বাজার থেকে অস্বাস্থ্যকর আমের আচার কিনে খায়। এ আচার খেলে নানা ধরনের পেটের সমস্যা হতে পারে। এ অবস্থায় আমের মৌসুমে যদি বাড়িতেই আচার তৈরি করা যায় তবে আর বাজারের আচার কিনে খেতে হবে না । উপরের আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে রূপার মা রূপার স্বাস্থ্যঝুঁকি কমাতে আমের আচার তৈরির যে সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত যৌক্তিক।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
রুপার মায়ের গৃহীত সিদ্ধান্তটি কি যৌক্তিক? তোমার মতামত দাও।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর