রুপার মায়ের আচার তৈরির কৌশল ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত রুপার মায়ের আমের আচার তৈরির কৌশল নিম্নে ব্যাখ্যা করা হলো- ১. প্রথমে কাঁচা আম ধুয়ে লম্বা ফালি করে কেটে আঁটি বাদ দিয়ে লবণ মাখিয়ে ২৪ ঘণ্টা রাখতে হবে। ২. এরপর লবণ দিয়ে ধুয়ে ফেলে কাটা আমগুলো রোদে শুকিয়ে নিতে হবে । ৩. এবার শুকনা মরিচ, রসুন, সরিষা বীজ ও গরম মসলা গুঁড়া করে নিতে হবে । ৪. এরপর পাত্রে ধোঁয়া উঠা পর্যন্ত তেল গরম করে তাতে গুঁড়া করা মসলা ঢেলে দিতে হবে। ৫. তারপর তাতে আস্তে আস্তে ফালি করা কাঁচা মরিচ, আমের টুকরা ও সিরকা যোগ করতে হবে। লক্ষ রাখতে হবে যাতে সমস্ত আমের ফালি তেলের মধ্যে ডুবে যায়। ৬. শেষ পর্যায়ে চিনি যোগ করতে হবে। ৭. যখন আচারের গন্ধ বের হবে তখন চুলা থেকে পাত্র নামিয়ে নিতে হবে। ৮. এবার আমসহ মিশ্রণ ঠাণ্ডা করে বায়ুরোধী বোতলে ভরে রাখতে হবে। ৯. সংরক্ষণ গুণ ভালো রাখার জন্য বোতল মাঝে মাঝে রৌদ্রে দিতে হয়। ১০. সবশেষে বোতলে লেবেল লাগিয়ে শুষ্ক ও ঠাণ্ডা জায়গায় সংরক্ষণ করতে হবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
রুপার মায়ের আচার তৈরির কৌশল ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর