ফলটির চাষ বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে— উক্তিটির সাথে তুমি কি একমত তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত চিত্রের ফলটি হলো পেয়ারা। পেয়ারার চাষ বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উক্তিটির সাথে আমি একমত পোষণ করছি। নিচে তা যুক্তিসহ উপস্থাপন করা হলো- বাংলাদেশের প্রেক্ষাপটে পেয়ারা একটি গুরুত্বপূর্ণ ফল। কারণ পেয়ারা খুবই সুস্বাদু। পেয়ারাতে প্রচুর ভিটামিন সি, আয়রন ইত্যাদি থাকে । তাই বাংলাদেশে পেয়ারার চাহিদা অনেক। তাছাড়া পেয়ারার বিভিন্ন উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে যার ফলন অনেক বেশি, স্বাদ ও পুষ্টিগুণও বেশি। তাই এসকল জাতের পেয়ারা চাষে লাভও বেশি। আবার পেয়ারার বাজারমূল্য অনেক বেশি কিন্তু উৎপাদন খরচ অনেক কম। তাই পেয়ারা চাষে অল্প ব্যয়ে, অল্প জায়গায় অনেক লাভ করা সম্ভব। বর্তমানে প্রায় সারাবছরই পেয়ারা পাওয়া যায় বলে পেয়ারা চাষের মাধ্যমে সারাবছরই লাভবান হওয়া সম্ভব। এছাড়া বাংলাদেশের আবহাওয়া পেয়ারা চাষের জন্য খুবই ভালো। এ সকল কারণে বাংলাদেশে পেয়ারার চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
ফলটির চাষ বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে— উক্তিটির সাথে তুমি কি এক…
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর