ফরিদের চাচির শাকসব্জি সংরক্ষণের বিষয়বস্তু মূল্যায়ন কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ফরিদের চাচি শাকসবজি দীর্ঘদিন সংরক্ষণ করেন। নিম্নে শাকসবজি সংরক্ষণের বিষয়বস্তু মূল্যায়ন করা হলো:- বাংলাদেশে উৎপাদন মৌসুমে বিপুল পরিমাণ সবজি উৎপাদন হয় যার প্রায় ২৫-৩০% উপযুক্ত সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। যদি পর্যাপ্ত প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া, সম্ভব হয় তাহলে এগুলো যেমন অনেকদিন ধরে ব্যবহার করা সম্ভব তেমনি এদেশের মানুষের পুষ্টি চাহিদা অনেকাংশে পূরণ করা সম্ভব। শাকসবজি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে সেরকম মূল্যবান বড় যন্ত্রপাতির প্রয়োজন পড়ে না। ঘরেই সহজ সংরক্ষণ পদ্ধতি অবলম্বন করে অনায়াসে তা করা সম্ভব। উদ্দীপকে ফরিদের চাচি শীতকালে উৎপাদিত সবজি সংরক্ষণ করে বর্ষাকালে তা ব্যবহার করেন। সংরক্ষিত এই সবজি একদিকে যেমন পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করবে অন্যদিকে বাজারজাত করে অর্থ উপার্জন করা সম্ভব হবে। এর ফলে একদিকে যেমন অতিরিক্ত উৎপাদিত সবজি নষ্ট হবে না, অন্যদিকে অর্থনীতি সমৃদ্ধ হবে। সুতরাং বলা যায় যে, ফরিদের চাচির শাকসবজি সংরক্ষণের বিষয়টি অত্যন্ত মুল্যবান ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
ফরিদের চাচির শাকসব্জি সংরক্ষণের বিষয়বস্তু মূল্যায়ন কর ।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর