উদ্দীপকের ফলটি বর্ষাকালে পোকামুক্ত পাওয়ার জন্য তুমি কী কী পদ্ধতি প্রয়োগ করবে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত ফলটি হলো পেয়ারা। বর্ষাকালে পেয়ারা পোকামুক্ত পাওয়ার জন্য আমি যে সকল পদ্ধতি প্রয়োগ করব তা নিচে ব্যাখ্যা করা হলো- আগাছা পোকামাকড়ের আশ্রয়স্থল। আর বর্ষাকালে আগাছা বেশি হয়। তাই পেয়ারা পোকামুক্ত রাখতে বর্ষাকালে বাগান চাষ দিয়ে বা কোদাল দিয়ে আগাছা দমন করতে হবে। মাঝে মাঝে গাছের গোড়ায় নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে। তাছাড়া মরা ডাল, রোগাক্রান্ত ডাল, পাতা ইত্যাদিতেও পোকামাকড় আশ্রয় নেয়। এগুলো ছাঁটাই করে দিতে হবে। আর কোনো পোকা আক্রমণ করলে উপযুক্ত কীটনাশক প্রয়োগ করতে হবে। তাছাড়া গাছের গোড়ার মাটি হতে ফেঁকড়ী বের হলে তা ছেঁটে ফেলতে হবে। গাছের গোড়ার মাটি স্যাঁতসেঁতে রাখা যাবে না। এক্ষেত্রে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এ সকল পদ্ধতি প্রয়োগ করার দ্বারা আমি বর্ষাকালে পোকামুক্ত পেয়ারা পেতে পারি।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
উদ্দীপকের ফলটি বর্ষাকালে পোকামুক্ত পাওয়ার জন্য তুমি কী কী পদ্ধতি প…
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর