ফলের দ্বারা জেলি কীভাবে তৈরি করবে? ব্যাখ্যা কর।
উত্তর: ফলের দ্বারা জেলি তৈরি করার পদ্ধতির মধ্যে এখানে পেয়ারা দ্বারা জেলি তৈরির পদ্ধতি বর্ণনা করা হলো- ফলের জেলি তৈরির জন্য প্রথমে পরিপুষ্ট কিন্তু বেশি পাকা নয় এমন পেয়ারাগুলো জেলির জন্য বাছাই করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া পেয়ারাগুলোকে টুকরা টুকরা করে কেটে অর্ধেক পরিমাণ পানিতে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার সময় কাঠের হাতল দিয়ে টুকরাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে এগুলোতে আঠালো ভাব সৃষ্টি হয়। পেয়ারা সাধারণত ৩০-৩৫ মিনিট সিদ্ধ করলেই রস জেলি তৈরির উপযোগী হয়। অতঃপর পাতলা কাপড় দিয়ে হেঁকে রস আলাদা করে নিতে হবে। এ রসের সাথেই বের হয়ে আসে পেকটিন ও এসিড। নিঃসৃত পেকটিন ও এসিড জেলি তৈরিতে সাহায্য করে। অতঃপর এতে সমপরিমাণ বা তার চেয়ে একটু কম পরিমাণ চিনি মেশাতে হবে। সব উপকরণ জ্বাল দিয়ে যখন চিনি শতকরা ৬০ ভাগ ঘনত্বে কমে আসে তখন জেলি জমে যায়। এভাবে জেলি গরম অবস্থায় বোতলে ঢেলে ওয়াশ পেপার দিয়ে তার উপর ঢাকনা আঁটা হয়। সবশেষে বোতল ভর্তি জেলি শুষ্ক, আলোকবিহীন ও ঠাণ্ডা স্থানে সংরক্ষণ করা হয়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
ফলের দ্বারা জেলি কীভাবে তৈরি করবে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর