চিত্র-২ এর সবজিটি দিয়ে যেসব মুখরোচক খাবার তৈরি হয় তার একটি তৈরির প্রক্রিয়া বর্ণনা করো।
উত্তর: চিত্র-২ এর সবজিটি দিয়ে নানা ধরনের মুখরোচক খাবার তৈরি করা যায়। তার মধ্যে ফেঞ্চ ফ্রাই তৈরির পদ্ধতি বর্ণনা করা হলো- i. খোসা ছাড়ানো আলুগুলো ২.৫ থেকে ৩ ইঞ্চি লম্বা ও ১/২ ইঞি ব্যাস এমন পরিমাণ নিয়ে ফ্রেঞ্চ ফ্রাই কাটার অথবা বঁটি দিয়ে ফালি করতে হবে ও ফালিগুলো ২% লবণ মিশ্রিত পানিতে রাখতে হবে। ii. আলুর ফালিগুলো লবণ পানি থেকে উঠিয়ে ধুয়ে গরম পানিতে ৩-৪ মিনিট ব্লাঞ্চিং করে কেএমএস মিশ্রিত (০.৫ গ্রাম/লিটার) ঠান্ডা পানিতে ১০ মিনিট ডুবিয়ে রাখতে হবে। iii. একটি ঝাঝরা চামচ দিয়ে ফালিগুলো উঠিয়ে পানি নিংড়িয়ে গরম সয়াবিন তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। iv. তেল শোষণের জন্য ফালিগুলো কাগজ অথবা টিস্যু পেপারের উপর কিছুক্ষণ রেখে দিতে হবে। v. . সংরক্ষণ করতে হলে তেলমুক্ত ফ্রাইগুলো পলিপ্রোপাইলিন প্লাস্টিকের বয়ামে সংরক্ষণ করা যাবে। উল্লিখিত পন্থা অবলম্বন করে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি অত্যন্ত মুখরোচক একটি খাবার।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
চিত্র-২ এর সবজিটি দিয়ে যেসব মুখরোচক খাবার তৈরি হয় তার একটি তৈরির …
উদ্দীপক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর