উদ্দীপকে উল্লিখিত মামুনের সমস্যার কারণগুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মামুনের সমস্যা অর্থাৎ ফল ও শাকসবজি পচার কারণগুলো নিচে বর্ণনা করা হলো- ১. জীবাণু দ্বারা সংক্রমণ: সংগৃহীত ফল ও শাকসবজি পচনের অন্যতম কারণ হলো রোগজীবাণুর সংক্রমণ। মাঠ থেকে ফল ও শাকসবজি সংগ্রহের সঙ্গে অথবা যন্ত্রপাতির সঙ্গে চলে আসতে পারে। ২. শ্বসন ও শারীরবৃত্তীয় অবক্ষয়: ফল গাছ থেকে বিচ্ছিন্ন করার পরে ফলের মধ্যে শর্করা বিভাজনকারী এনজাইম সক্রিয় হয়ে ওঠে। অন্যদিকে শাকসবজি মাঠ থেকে সংগ্রহের পর 'তার নানা শারীরবৃত্তীয় অবক্ষয় হতে থাকে। ৩. পোকামাকড়ের উপস্থিতি: ইঁদুর, তেলাপোকা, মাছিসহ বিভিন্ন পোকামাকড় সংরক্ষিত ফল ও শাকসবজিতে ক্ষত সৃষ্টি করে। ৪. জলীয় অংশ কমে যাওয়া: অধিকাংশ শাকসবজি বিশেষ করে পাতাজাতীয় শাকে পানির পরিমাণ শতকরা ৮০ শতাংশেরও বেশি থাকে। ফসল সংগ্রহের পর মাটি থেকে পানি শোষণ বন্ধ হয়ে গেলেও প্রস্বেদন প্রক্রিয়ায় পানির অপচয় চলতে থাকে। ফলে পানির অভাবে শাকসবজি নেতিয়ে পড়ে এবং বিনষ্ট হয়। ৫. আঘাতজনিত ক্ষতি। ৬. পরিবেশের প্রতিকূল অবস্থা। যেমন- i. তাপমাত্রা: তাপমাত্রা বৃদ্ধির কারণে বিভিন্ন পচনকারী জীবাণুর বংশ বৃদ্ধি পায় এবং সংক্রমণ বেড়ে যায়। ii. বাতাসের আর্দ্রতা: প্রয়োজনের তুলনায় কম বা বেশি দুইটাই ক্ষতিকারক।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মামুনের সমস্যার কারণগুলো বর্ণনা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর