ফসলের বহুমুখী ব্যবহারে সুমাইয়া ও সিয়ামের মামার উদ্যোগটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে সুমাইয়া ও সিয়ামের মামা আলুর চিপস তৈরি করার জন্য আলু কিনে নিয়ে আসেন । বাংলাদেশে উৎপাদন মৌসুমে বিপুল পরিমাণ সবজি উৎপাদন হয় যার প্রায় ৩০–৩৫% উপযুক্ত সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। যদি পর্যাপ্ত প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া সম্ভব হয় তাহলে এগুলো যেমন অনেকদিন ধরে ব্যবহার করা সম্ভব হয় তেমনিভাবে এদেশের মানুষের পুষ্টি চাহিদা অনেকাংশে পূরণ করা সম্ভব। উদ্দীপকে সুমাইয়া ও সিয়ামের মামা আলুর চিপস তৈরি করে তা ভক্ষণ করেন এবং সংরক্ষণ করেন। সংরক্ষিত আলুর চিপস একদিকে যেমন বিপুল পরিমাণে আলুকে পচনের হাত থেকে রক্ষা করবে। অন্যদিকে সারাবছর ভক্ষণোপযোগীও থাকবে। এছাড়াও আলু দিয়ে তৈরি ভিন্ন রেসিপি মানুষের রুচির স্বাদের পরিবর্তন সাধিত করবে। এভাবে ফসলের বহুমুখী ব্যবহারের মাধ্যমে যেমন ফসল বা শাকসবজি ও ফলমূল তাজা অবস্থায় গ্রহণ করা যাবে আবার প্রক্রিয়াজাত করে সংরক্ষণের মাধ্যমেও অন্যান্য সময় খাওয়া যাবে। সেই দৃষ্টিকোণ থেকে উদ্দীপকে সুমাইয়া ও সিয়ামের মামার উদ্যোগটি সত্যিই তাৎপর্যপূর্ণ ও যথার্থ ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
ফসলের বহুমুখী ব্যবহারে সুমাইয়া ও সিয়ামের মামার উদ্যোগটি মূল্যায়ন…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর