উদ্দীপকে বর্ণিত মুখরোচক হালকা খাবারটি কী ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মুখরোচক হালকা খাবারটি হলো আলুর চিপস। গোল আলুকে একটি নির্দিষ্ট পুরুত্বে স্লাইস করে কেটে তা তেলে ভেজে যে খাদ্য তৈরি করা হয় তাকে আলুর চিপস বলে। আলুর চিপস একটি চমৎকার ও সুস্বাদু খাবার। এর তৈরির উপকরণ সহজলভ্য এবং তৈরির পদ্ধতিও সহজ। প্রথমে বাছাইকৃত আলুর খোসা ছাড়িয়ে লবণ পানিতে ডুবিয়ে রাখতে হয় । এরপর ১৫ মি.মি. করে গোল করে কেটে গরম পানিতে ব্লাঞ্চিং করতে হয়। গরম পানি থেকে কেএমএস মিশ্রিত ঠাণ্ডা পানিতে রাখতে হয়। এরপর পানি ঝরিয়ে ফুটন্ত সয়াবিন তেলে ডুবিয়ে ভেজে নিতে হয় । তারপর মরিচের গুঁড়া, বীট লবণ মিশিয়ে প্লাস্টিকের বয়ামে বা প্যাকেটে করে সংরক্ষণ বা বাজারজাত করা যায়। এভাবে আলুর চিপস তৈরি করা হয় যা ছোট বড় সকলের কাছে অত্যন্ত প্রিয় ও মজাদার খাদ্য ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মুখরোচক হালকা খাবারটি কী ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর