আকরামের সমস্যা দূরীকরণে কৃষি কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে সবজি উৎপাদনকারী কৃষক তার উৎপাদিত সবজি বাজারজাতকরণের সময় পচে নষ্ট হয় এবং দুর্গন্ধ ছড়ায়। তার এ সমস্যা নিরসনে কৃষি কর্মকর্তা তাকে কিছু পরামর্শ দেন। যেমন— মান সম্পন্ন টাটকা সবজি সংগ্রহ করতে হবে, সংগ্রহের পরপরই পর্যাপ বায়ু চলাচল করে এমন ছায়াযুক্ত স্থানে সবজিগুলোকে কিছুক্ষণ রেখে দিতে হবে। আকার, আকৃতি, বর্ণ, পুষ্টতা ইত্যাদি গুণের উপর ভিত্তি করে সবজিগুলোকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করতে হবে, শাকসবজিগুলোকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করতে হবে, শাকসবজি ঠাণ্ডা আর্দ্র বাতাসের সাহায্যে, বরফ পানি ছিটিয়ে বা বরফ পানিতে ডুবিয়ে ঠাণ্ডা করতে হবে। পাতাজাতীয় শাকসবজি আংশিক বায়ুশূন্য ঘরে কিছুক্ষণ রেখে দিতে হবে। জীবাণুমুক্ত করার জন্য শাকসবজি পানিতে ডুবানোর আগে পানিতে বিনোমিল বা বাইফিনাইল নামক ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আর এসব পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করলে সবজিতে পচন ধরবে না এবং দুর্গন্ধও ছড়াবে না । অতএব, বলা যায় যে, আকরামের সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তার পরামর্শ যথার্থ ছিল ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
আকরামের সমস্যা দূরীকরণে কৃষি কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর