জারিফের মা কেন উদ্যোগটি গ্রহণ করলেন ? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে জারিফের মা কালবৈশাখী ঝড়ে পড়ে যাওয়া আম প্রক্রিয়াজাত করে সংক্ষণ করেন। তার এ উদ্যোগটি গ্রহণ করার কারণ নিচে ব্যাখ্যা করা হলো— বাংলাদেশে বিপুল পরিমাণে আম উৎপন্ন হলেও তা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। তাই প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আম সংরক্ষণ করা হলে একদিকে যেমন আম নষ্ট হয়ে যাওয়ার মাধ্যমে উদ্ভূত ঘাটতিকে প্রতিহত করবে অন্যদিকে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করবে । এমনকি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সংরক্ষিত আম বাজারে অমৌসুমে বিক্রি করে বিপুল পরিমাণ অর্থও উপার্জন করা সম্ভব হবে। উদ্দীপকে জারিফের মা আচার বানানোর মাধ্যমে আমগুলো সারা বছর খাওয়ার উপযোগী করেন। আচার বানালে আমের জলীয় অংশ কমে গিয়ে (১২% বা কম) তেলে সম্পৃক্ত হয়ে উঠলে ফলের সংরক্ষণ ক্ষমতা বেড়ে যায় অর্থাৎ পচন জীবাণুর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে সরিষার তেল প্রিজারভেটিভ হিসেবে কাজ করে এবং ফলের গুণগতমান বৃদ্ধি পায়। এ প্রক্রিয়ার মাধ্যমে জারিফের পরিবারের সদস্যরা সারা বছরই স্বাচ্ছন্দ্যে আম খেতে পারবেন এবং আমগুলো পচনের কবল থেকে রক্ষা পাবে । পরিশেষে বলা যায়, উপরোল্লিখিত কারণেই জারিফের মা উদ্দীপকে বর্ণিত উদ্যোগটি গ্রহণ করলেন ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
জারিফের মা কেন উদ্যোগটি গ্রহণ করলেন ? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর