প্রাণ কোম্পানির' কর্মকাণ্ডটি বাস্তবসম্মত কি-না তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: উদ্দীপকে প্রাণ কোম্পানি পেয়ারা প্রক্রিয়াজাত করে জেলি তৈরির মাধ্যমে সংরক্ষণ করেন'। প্রতিটি ফলই পুষ্টিতে ভরপুর। ফলে আমিষ ও শর্করা ছাড়াও প্রচুর পরিমাণে খনিজ পদার্থ রয়েছে। শরীর ভালো রাখার জন্য রাখার জন্য একজন ” লোকের দৈনিক ৫৬ গ্রাম ফল খাওয়া উচিত। কিন্তু আমরা ২০-২৫ গ্রাম ফল খেয়ে থাকি। এক সমীক্ষায় দেখা গেছে। আমাদের দেশের উৎপাদিত ফলের মোট উৎপাদনের শতকরা ২৫–৪০ ভাগ অপচয় কিংবা বিনষ্ট হয় । কিন্তু এসব ফল দিয়ে আমরা আচার, জেলি, জ্যাম ইত্যাদি তৈরি করতে পারি। এসব দ্রব্য তৈরি করতে একদিকে যেমন কারিগরি জ্ঞান বা যন্ত্রের প্রয়োজন হয় না; অন্যদিকে পুঁজিও কম লাগে । কৃষকরা গ্রামীণ পরিবেশে বা ঘরে বসে এসব তৈরি করতে পারে । আবার এসব দ্রব্য প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানায় নিয়োজিত হতে পারে। ফলে একদিকে যেমন বেকার সমস্যা দূর হবে অন্যদিকে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে ভাতের উপর চাপ কমিয়ে খাদ্যাভ্যাস ও পুষ্টির চাহিদার এক বিরাট অংশ পূরণ হবে। এছাড়া প্রক্রিয়াজাতকৃত দ্রব্যাদি বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে । উদ্দীপকে প্রাণ কোম্পানি পেয়ারাকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে সেগুলো প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করে। কোম্পানির এ কর্মকাণ্ডটি আমি সত্যিই বাস্তবসম্মত ও প্রয়োজনীয় বলে মনে করি ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
প্রাণ কোম্পানির' কর্মকাণ্ডটি বাস্তবসম্মত কি-না তোমার উত্তরের সপক্ষে…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর