উদ্দীপকে শিক্ষকের উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত হৃৎপিণ্ডাকার উদ্ভিদটি হলো টেরিস। টেরিসের রেণুধর বা স্পোরোফাইট এবং লিঙ্গধর বা গ্যামিটোফাইট দশার মধ্যে প্রধান দশা হলো রেণুধর। টেরিস হতে উৎপন্ন সোরাসে স্পোরাঞ্জিয়াম অবস্থিত এবং স্পোরাঞ্জিয়ামের ক্যাপসিউলের ভেতরে অবস্থিত স্পোর মাতৃকোষ ডিপ্লয়েড (2n)। স্পোর মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড (n) স্পোর উৎপন্ন করে যা গ্যামিটোফাইটের প্রথম ধাপ। এই হ্যাপ্লয়েড স্পোর অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড প্রোথ্যালাস সৃষ্টি করে। প্রোথ্যালাসে সৃষ্ট আর্কিগোনিয়াম, অ্যান্থেরিডিয়াম এবং এদের ভেতরে সৃষ্ট ডিম্বাণু ও শুক্রাণু সবই হ্যাপ্লয়েড। এদের নিষেকের ফলে সৃষ্ট উস্পোর ডিপ্লয়েড (2n) যা স্পোরোফাইটিক পর্যায়ের প্রথম ধাপ। এই উম্পোর অঙ্কুরিত হয় এবং ক্রমাগত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে নতুন স্বভোজী স্পোরোফাইটিক টেরিস উদ্ভিদ সৃষ্টি করে। এই উদ্ভিদে স্পোরোফাইট পর্যায়টি দীর্ঘ এবং গ্যামিটোফাইট স্পোরোফাইটের উপর পূর্ণ বা আংশিক নির্ভরশীল। এদের জীবনচক্রে স্পোরোফাইট তথা রেণুধর দশা প্রধান এবং গ্যামিটোফাইট গৌণ। তাই বলা যায় শিক্ষকের উক্তিটি যথার্থ।
HSC Biology 1st Paper Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা · সৃজনশীল
উদ্দীপকে শিক্ষকের উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
