A এর অন্তর্গঠন চিত্রসহ বর্ণনা কর।
উত্তর: চিত্রে 'A [গণিত] হলো Riccia-এর থ্যালাস। নিচে এর অন্তর্গঠন বর্ণনা করা হলো- থ্যালাসের অভ্যন্তর ২টি অঞ্চলে বিভক্ত যথা- উপরের দিক ক্লোরোপ্লাস্ট যুক্ত ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল এবং নিচের দিকে বর্ণহীন সঞ্চয়ী অঞ্চল। ফটোসিনথেটিক/আত্তীকরণ অঞ্চল থ্যালাসের উপরের দিকে ক্লোরোপ্লাস্টযুক্ত কোষগুলো খাড়াভবে সজ্জিত থেকে এ অঞ্চল গঠিত। এ অংশের কোষগুলো ক্লোরোপ্লাস্টযুক্ত। তাই এ স্তরে খাদ্য প্রস্তুত হয়ে থাকে। এরা স্তরে স্তরে সজ্জিত হয়ে বহু পৃথক পৃথক ফিলামেন্ট সৃষ্টি করে। ফিলামেন্টের ফাঁকে নালির ন্যায় বায়ুপূর্ণ অংশগুলোকে বায়ুপ্রকোষ্ঠ বলে। বায়ুপ্রকোষ্ঠগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বায়ু রন্দ্রের মাধ্যমে বাইরের সাথে যোগাযোগ স্থাপন করে। ফিলামেন্টের অগ্রস্থ কোষটি ক্লোরোপ্লাস্টবিহীন এবং এটি এপিডার্মিস/ঊর্ধ্বত্বক সৃষ্টি করে। সঞ্চয়ী অঞ্চল: থ্যালাসের নিম্নভাগে বর্ণহীন প্যারেনকাইমা কোষ নিয়ে। এ অঞ্চল গঠিত। এ অঞ্চলে কোনো বায়ুপ্রকোষ্ঠে নেই। এ অঞ্চলে কোষে স্টার্চ জাতীয় খাদ্য সঞ্চিত থাকে। সর্বনিম্ন স্তর থেকে এককোষী রাইজয়েড ও বহুকোষী স্কেল নির্গত হয়।
HSC Biology 1st Paper Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা · সৃজনশীল
A এর অন্তর্গঠন চিত্রসহ বর্ণনা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর