উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদ দুটির বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত 'A [গণিত] উদ্ভিদটি হলো Riccia এবং 'B [গণিত] উদ্ভিদটি হলো Pteris। নিচে Riccia ও Pteris উদ্ভিদ দুটির বৈশিষ্ট্য বর্ণনা করা হলো- Riccia-এর গ্যামেটোফাইট থ্যালাসবৎ, বিষমপৃষ্ঠ, দ্ব্যাগ্রভাবে শাখান্বিত। শাখান্বিত থ্যালাসটি মধ্যশিরা ও অগ্রস্থ খাঁজবিশিষ্ট। থ্যালাসের অঙ্কীয়দেশে বহুকোষী শল্ক, এককোষী মসৃণ ও অমসৃণ রাইজয়েড থাকে। থ্যালাসটি অভ্যন্তরীণভাবে আত্তীকরণ অঞ্চল ও সঞ্চয়ী অঞ্চল নিয়ে গঠিত। থ্যালাসটির অন্তর্গঠনে অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক ও সুগঠিত নিম্নত্বক বিদ্যমান। সঞ্চয়ী অঞ্চল বর্ণহীন প্যারেনকাইমা কোষে গঠিত। স্পোরোফাইট সরল ও সম্পূর্ণরূপে গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। আবার, Pteris উদ্ভিদটি স্পোরোফাইট ধরনের। এর দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়। রাইজোম র্যামেন্টা নামক শঙ্কপত্র দ্বারা আবৃত থাকে। পাতা যৌগিক, কচি অবস্থায় কুন্ডলিত থাকে। স্পোর একই রকম। স্পোরাঞ্জিয়াম একত্রিত হয়ে পত্রকের কিনারায় সোরাস গঠন করে। স্পোরাঞ্জিয়াম ফলস্ ইন্ডুসিয়াম দিয়ে ঢাকা থাকে। আর এর গ্যামোটোফাইট তথা, প্রোথ্যালাস সবুজ, হৃৎপিণ্ডাকার এবং সহবাসী। গ্যামোেটাফাইট স্পোরোফাইটের উপর নির্ভরশীল।
HSC Biology 1st Paper Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদ দুটির বৈশিষ্ট্য বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
