উদ্দীপকে আলোচিত উদ্ভিদটির গ্যামিটোফাইট দশার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত উদ্ভিদটি ফার্ন জাতীয় উদ্ভিদ। নিচে উদ্ভিদটির গ্যামোটোফাইটিক দশার বর্ণনা করা হলো- ফার্নের দেহ স্পোরোফাইটিক। কিন্তু গ্যামোটোফাইট হলো ফার্নের জীবনচক্রের প্রথম ধাপ। উদ্ভিদটির গ্যামোটোফাইটিক দশার নাম ফার্ন প্রোথ্যালাস। স্পোরোফাইটিক উদ্ভিদের (Pteris) স্পোর মাতৃকোষ হতে হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে। স্পোর বা রেণু হলো গ্যামেটোফাইটের প্রথম কোষ। হ্যাপ্লয়েড স্পোর অনুকূল পরিবেশে কোনো আর্দ্র বস্তুর সংস্পর্শে আসলে অঙ্কুরিত হয় এবং ক্রমাগত মাইটোটিক বিভাজনের মাধ্যমে - হৃৎপিণ্ডাকার সবুজ আস্তর সৃষ্টি করে। এটি ফার্নের গ্যামেটোফাইট। হৃৎপিণ্ডাকার এ গ্যামেটোফাইটকে প্রোথ্যালাস বলা হয়। প্রোথ্যালাসের নিম্নপৃষ্ঠের নিম্নাংশ হতে অনেক রাইজয়েড উৎপন্ন হয়। রাইজয়েডগুলো প্রোথ্যালাসকে মাটির সাথে সংযুক্ত করে এবং মাটি হতে প্রোথ্যালাসকে খাদ্য সরবরাহ করে। প্রোথ্যালাসের উপরের দিকে গভীর একটি খাঁজ আছে। একে অগ্রস্থ খাঁজ বলে। প্রোথ্যালাস সবুজ বর্ণের বহুকোষী স্বতন্ত্র ও স্বভোজী উদ্ভিদ। প্রোথ্যালাস উভলিঙ্গ অর্থাৎ একই দেহে পুং ও স্ত্রী জননাঙ্গ অবস্থান করে প্রোথ্যালাসের অঙ্কীয় দেশে খাঁজের কাছে স্ত্রী জননাঙ্গ এবং রাইজয়েডের সাথে মিশ্রিত অবস্থায় পুং জননাঙ্গ উৎপন্ন হয়।
HSC Biology 1st Paper Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত উদ্ভিদটির গ্যামিটোফাইট দশার বর্ণনা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
