উদ্দীপকে ২য় উদ্ভিদটি জনুক্রম সম্পন্ন করে-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ২য় উদ্ভিদটি হলো Pteris.এটিকে সানফার্ন বলা হয়।এটিতে জনুক্রম ঘটে।কোনো জীবের জীবন চক্র সম্পন্ন করার জন্য পর্যায়ক্রমে ডিপ্লয়েড বা স্পোরোফাইট এবং হ্যাপ্লয়েড বা গ্যামিটোফাইট জনুর আবির্ভাবকে জনুক্রম বলে। Pteris উদ্ভিদের জীবন চক্রে সুস্পষ্টভাবে দুটি জনুর পর্যায়ক্রমিক আবর্তন ঘটে। একটি হলো স্পোরোফাইটিক জনু এবং অপরটি হলো গ্যামিটোফাইটিক জনু। নিচে Pteris-এর জনুক্রম এর বর্ণনা দেওয়া হলো- স্পোরোফাইটিক জনু : Pteris-এর উদ্ভিদদেহ স্পোরোফাইটিক অর্থাৎ ডিপ্লয়েড । স্পোরোফাইট প্রজনন ঋতুতে পত্রক কিনারা বরাবর সোরাস উৎপন্ন করে। সোরাস হলো স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ। প্রতিটি স্পোরাঞ্জিয়ামের ক্যাপসিউলের ভেতরে ডিপ্লয়েড স্পোর-মাতৃকোষ থাকে। স্পোর-মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে। স্পোর সৃষ্টির পর ক্যাপসিউলের প্রাচীর বিদীর্ণ করে স্পোরগুলো বেরিয়ে আসে। এভাবে স্পোরোফাইটিক জনুর সমাপ্তি ঘটে। গ্যামিটোফাইটিক জনু : স্পোর-মাতৃকোষ থেকে উৎপন্ন হ্যাপ্লয়েড স্পোর গ্যামিটোফাইটের প্রথম ধাপ। এই হ্যাপ্লয়েড স্পোর অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড প্রোথ্যালাস নামক গ্যামিটোফাইটিক পর্যায়ের সৃষ্টি করে। প্রোথ্যালাসে আর্কিগোনিয়াম ও অ্যান্থেরিডিয়াম সৃষ্টি হয় এবং এদের ভেতরে ডিম্বাণু ও শুক্রাণু সৃষ্টি হয়। এদের মধ্যে নিষেকের ফলে সৃষ্টি হয় ডিপ্লয়েডে উস্পোর(2n) যা স্পোরোফাইটিক পর্যায়ের প্রথম ধাপ। উস্পোর অঙ্কুরিত হয়ে এবং ক্রমাগত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সৃষ্টি করে ভ্রূণ ও পূর্ণাঙ্গ, স্বভোজী স্পোরোফাইটিক Pteris উদ্ভিদ।সুতরাং বলা যায়,Pteris এর জীবন চক্রে জনুক্রম সম্পন্ন হয় এবং এরূপ জনুক্রমকে বলে হেটারোমরফিক জনুক্রম ।
HSC Biology 1st Paper Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা · সৃজনশীল
উদ্দীপকে ২য় উদ্ভিদটি জনুক্রম সম্পন্ন করে-বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
