উদ্দীপকের থ্যালয়েড উদ্ভিদের চিহ্নিত চিত্রসহ শনাক্তকারী বৈশিষ্ট্য লিখ।
উত্তর: জাউদ্দীপকের থ্যালয়েড উদ্ভিদটি হলো Riccia। নিচে চিত্রসহ বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো- i. Riccia-র দেহ থ্যালয়েড অর্থাৎ দেহকে মূল, কান্ড ও পাতায় বিভক্ত করা যায় না। ii. থ্যালাসটি সবুজ, শায়িত এবং বিষমপৃষ্ঠ। iii. থ্যালাস দ্ব্যাগ্র শাখান্বিত। iv. Riccia গ্যামিটোফাইটিক উদ্ভিদ এবং এরা সাধারণত স্যাঁতসেঁতে মাটি এবং ভিজা প্রাচীর গাত্রে জন্মে থাকে। V. Riccia থ্যালাসগুলো গোলাপের পাপড়ির ন্যায় চক্রাকারে অবস্থান করে। vi. থ্যালাসের উপর পৃষ্ঠে লম্বালম্বিভাবে মধ্য শিরা থাকে এবং শিরা বরাবর লম্বা খাঁজ থাকে। vii. থ্যালাসের প্রতিটি শাখার শীর্ষে একটি খাঁজ থাকে, যাকে অগ্রস্থ খাঁজ বলে। viii. থ্যালাসের নিচে বহুকোষী স্কেল এবং এককোষী রাইজয়েড দেখা যায়। [চিত্র]
HSC Biology 1st Paper Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা · সৃজনশীল
উদ্দীপকের থ্যালয়েড উদ্ভিদের চিহ্নিত চিত্রসহ শনাক্তকারী বৈশিষ্ট্য লিখ।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
