B উদ্ভিদ যে গোত্রের অন্তর্ভূক্ত তার পুষ্পবিন্যাসের গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের B উদ্ভিদের বৈশিষ্ট্যে দেয়া আছে পাতা লিগিউল বিশিষ্ট যা Poaceae গোত্রের অন্তর্ভুক্ত। এদের পুষ্পবিন্যাস স্পাইকলেট (spikelet)। নিচে বিস্তারিত দেয়া হলঃ একটি স্পাইকলেটে এক বা একাধিক পুষ্প থাকতে পারে। একটি এক পুষ্পক স্পাইকলেটে গোড়ায় ২টি শুকনা গুম থাকে যাদেরকে বলা হয় শূন্য গুম, কারণ এদের কক্ষে কোনো পুষ্প থাকে না; এর উপরে আরো ২টি গুম থাকে যার ১ম টিকে বলা হয় লেমা বা পুষ্প গুম এবং উপরেরটিকে বলা হয় প্যালিয়া । লেমাকে ব্রাক্ট বা মঞ্জরীপত্র এবং প্যালিয়াকে ব্রাক্টিউল বা উপ-মঞ্জরীপত্রের সাথে তুলনা করা যায়। লেমার বিপরীতে প্যালিয়া অবস্থিত। প্যালিয়াসহ পুষ্পটি লেমার কক্ষে অবস্থিত; আর পুষ্পটি প্যালিয়ার কক্ষে অবস্থিত।
HSC Biology 1st Paper Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা · সৃজনশীল
B উদ্ভিদ যে গোত্রের অন্তর্ভূক্ত তার পুষ্পবিন্যাসের গঠন বৈশিষ্ট্য ব্…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
