ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা উদ্ভিদের মধ্যে কোনটি উন্নত ও কেন?
উত্তর: নিম্নোক্ত পার্থক্যকারী বৈশিষ্ট্যের মাধ্যমে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা উদ্ভিদের মধ্যে কোনটি উন্নত তা চিহ্নিত করা যায়। ১. ব্রায়োফাইটার উদ্ভিদসমূহ গ্যামিটোফাইট হলেও টেরিডোফাইটার উদ্ভিদসমূহ স্পোরোফাইট। ২. ব্রায়োফাইটার উদ্ভিদসমূহের দেহকে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না। কিন্তু টেরিডোফাইটার উদ্ভিদসমূহকে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায়। ৩. ব্রায়োফাইটা উদ্ভিদে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। কিন্তু টেরিডোফাইটা উদ্ভিদে মূল থাকে। ৪. ব্রায়োফাইটার উদ্ভিদসমূহ পরিবহন টিস্যু থাকে না। কিন্তু টেরিডোফাইটার উদ্ভিদসমূহে পরিবহন টিস্যু থাকে। ৫. ব্রায়োফাইটার পুংগ্যামিট ক্ষুদ্র ও সচল। টেরিডোফাইটা উদ্ভিদের পুংগ্যামিটও নিশ্চল। স্পোরোফাইট, মূল, পরিবহন ইত্যাদি বৈশিষ্ট্যের উপস্থিতি উন্নত উদ্ভিদের পরিচয় বহন করে। যা টেরিডোফাইটাতে দেখা যায়। কিন্তু ব্রায়োফাইটাতে অনুপস্থিত। তাই আমরা বলতে পারি, ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা উদ্ভিদ উন্নত।
HSC Biology 1st Paper Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা · সৃজনশীল
ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা উদ্ভিদের মধ্যে কোনটি উন্নত ও কেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
