উদ্দীপকে A হলো Riccia উদ্ভিদের থ্যালাস এবং B হলো Pteris উদ্ভিদের প্রোথ্যালাস। উল্লেখিত উদ্ভিদ দুটির মধ্যে Pteris উদ্ভিদটি উন্নত। নিচে এর সপক্ষে যুক্তি দেওয়া হলো-
উদ্দীপকে চিত্র-A-এর উদ্ভিদটি ব্রায়োফাইটা বিভাগের Hepaticae। শ্রেণির এবং চিত্র B-এর উদ্ভিদটি টেরিডোফাইটা বিভাগের Teropsida শ্রেণির উদ্ভিদ। A-উদ্ভিদটি গ্যামেটোফাইটিক অর্থাৎ হ্যাপ্লয়েড (n)। অপরদিকে B-উদ্ভিদটি স্পোরোফাইটিক অর্থাৎ ডিপ্লয়েড (2n)। আমরা জানি, হ্যাপ্লয়েড তথা গ্যামেটোফাইট উদ্ভিদের চেয়ে স্পোরোফাইট উদ্ভিদ উন্নত। সে কারণে B-উদ্ভিদটি A-উদ্ভিদ থেকে উন্নত। A উদ্ভিদটি থ্যালয়েড। এটিকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। অপরদিকে B-উদ্ভিদটিকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। A- উদ্ভিদটিতে মূলের পরিবর্তে রাইজয়েড বিদ্যমান যা মূলের চেয়ে নিম্ন প্রকৃতির বৈশিষ্ট্য। A-উদ্ভিদ থেকে উৎপন্ন স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। অপরদিকে B-উদ্ভিদ হতে সৃষ্ট গ্যামেটোফাইটকে ফার্ন প্রোথ্যালাস বলে যা স্বনির্ভর, স্বাধীন এবং স্বাবলম্বী। A-উদ্ভিদটির পরিবহনতন্ত্র তথা ভাস্কুলার বান্ডল নেই, অপরদিকে B-উদ্ভিদটিতে পরিবহন টিস্যু তথা ভাস্কুলার বান্ডল বিদ্যমান। A-উদ্ভিদের শুক্রাণু দ্বিফ্ল্যাজেলাযুক্ত, অপরদিকে B-উদ্ভিদের শুক্রাণু বহু ফ্ল্যাজেলাযুক্ত।
উপরোক্ত আলোচনা হতে এটাই প্রতীয়মান হয় যে, চিত্রের ও উদ্ভিদটি চিত্রের এ উদ্ভিদ অপেক্ষা উন্নত।