হৃৎপিণ্ডাকৃতির গঠনটি উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদের জীবনচক্রের জন্য অত্যাবশ্যকীয়- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত হৃৎপিণ্ডাকৃতির গঠনটি হলো টেরিসের প্রোথ্যালাস এবং জীবনচক্রটি হলো টেরিসের জনুক্রম। টেরিসের জনুক্রমের জন্য প্রোথ্যালাস অত্যাবশ্যকীয়। নিচে তা ব্যাখ্যা করা হলো- টেরিসের জীবনচক্রে সুস্পষ্টভাবে দুটি জনুর পর্যায়ক্রমিক আবর্তন ঘটে। স্পোরোফাইটিক জনুর শেষে হ্যাপ্লয়েড স্পোর (n) গঠিত হয়। স্পোরগুলো অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস গঠন করে। প্রোথ্যালাসের অঙ্কীয় তলে আর্কিগোনিয়া এবং অ্যাম্বেরিডিয়া জন্মে। যেখানে যথাক্রমে ডিম্বাণু ও শুক্রাণু সৃষ্টি হয়। উভয় প্রকার হ্যাপ্লয়েড গ্যামেট মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট (2n) গঠন করে। এভাবে গ্যামিটোফাইটিক জনুর সমাপ্তি ঘটে এবং স্পোরোফাইটিক জনু পুনরায় শুরু হয় এবং আবার স্পোর (n) তৈরি করে। এভাবে টেরিসের জীবনচক্র চক্রাকারে চলতে থাকে। টেরিসের জীবনচক্রে যদি স্পোর থেকে প্রোথ্যালাস গঠিত না হয় তবে ডিম্বাণু ও শুক্রাণু সৃষ্টি হবে না। ফলে কোনো জাইগোট গঠন হবে না এবং স্পোরোফাইটিক উদ্ভিদও উৎপন্ন হবে না। মোটকথা টেরিসের জনুক্রমই বন্ধ হয়ে যাবে। অতএব, উপর্যুক্ত আলোচনা থেকে স্পষ্টরূপে বুঝা যায় যে, টেরিসের জনুক্রমে প্রোথ্যালাসের ভূমিকা অপরিহার্য।
HSC Biology 1st Paper Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা · সৃজনশীল
হৃৎপিণ্ডাকৃতির গঠনটি উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদের জীবনচক্রের জন্য অত্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
