উদ্দীপকের জীব দুটির মধ্যে কোনটি উন্নত- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র 'M [গণিত] এবং চিত্র 'N [গণিত] জীব দুটি যথাক্রমে শৈবাল ও টেরিডোফাইটা বা ফার্নবর্গীয় উদ্ভিদের প্রতিনিধিত্ব করে। এদের মধ্যে টেরিডোফাইটা বা ফার্নবর্গীয় উদ্ভিদ শৈবাল থেকে অধিক উন্নত। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো- টেরিডোফাইটা বিভাগের উদ্ভিদের আকার আকৃতি শৈবালের থেকে বড়। টেরিডোফাইটা বিভাগের উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়, যা উন্নত শ্রেণির উদ্ভিদের বৈশিষ্ট্য। কিন্তু শৈবালের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। টেরিডোফাইটা বিভাগের উদ্ভিদে ভাস্কুলার টিস্যু আছে, যা একটি উন্নত শ্রেণির উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু শৈবালে কোনো ভাস্কুলার টিস্যু নেই। টেরিডোফাইটা বিভাগের উদ্ভিদ স্পোরোফাইটিক অর্থাৎ ডিপ্লয়েড (2n) যা উন্নত শ্রেণির উদ্ভিদের বৈশিষ্ট্য, কিন্তু শৈবালের দেহ গ্যামিটোফাইটিক অর্থাৎ হ্যাপ্লয়েড। টেরিডোফাইটা উদ্ভিদের যৌন জনন উগ্যামাস প্রকৃতির অর্থাৎ স্ত্রীগ্যামিট নিশ্চল এবং পুংগ্যামিট সচল ফ্লাজেলাবিশিষ্ট। এদের জীবনচক্রে সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান। এগুলো উন্নত জীবের বৈশিষ্ট্য। অপরদিকে শৈবালের যৌন জনন আইসোগ্যামাস, অ্যানাইসোেগ্যামাস ও উগ্যামাস প্রকৃতির এবং শৈবালের জনুক্রম অসম এবং সুস্পষ্ট নয় যা উন্নত জীবের বৈশিষ্ট্য নয়। উপর্যুক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, শৈবাল এবং টেরিডোফাইটা বিভাগের জীবের মধ্যে টেরিডোফাইটা বিভাগের উদ্ভিদ অধিক উন্নত।
HSC Biology 1st Paper Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা · সৃজনশীল
উদ্দীপকের জীব দুটির মধ্যে কোনটি উন্নত- বিশ্লেষণ করো।
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
