উদ্দীপকের P উদ্ভিদটির a এবং b অংশ যৌনজননে কী ভূমিকা রাখে- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের P উদ্ভদটি হলো ফার্ন প্রোথেলাস যার a ও ৮ অংশকে যথাক্রমে আর্কিগোনিয়াম ও অ্যান্থেরিডিয়াম বলে। আর্কিগোনিয়াম ফ্লাস্ক আকৃতির। একটি গ্রীবা ও একটি উদর নিয়ে এটি গঠিত। উদরের ভেতর নিশ্চল গোলাকার একটি ডিম্বাণু থাকে। গ্রীবায় একাধিক নালি কোষ থাকে। অন্যদিকে অ্যান্থেরিডিয়ামের আকৃতি গোলাকার। অ্যান্থেরিডিয়ামের ভেতর শুক্রাণু মাতৃকোষ থেকে বহু ফ্ল্যাজেলাযুক্ত শুক্রাণু তৈরি হয়। পরিণত অবস্থায় অ্যান্থেরিডিয়ামের প্রাচীর বিদীর্ণ করে শুক্রাণুগুলো বের হয়ে আসে এবং শিশির বিন্দু বা বৃষ্টির পানির সাহায্যে আর্কিগোনিয়ামের গ্রীবা নালিপথে প্রবেশ করে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। অনুকুল পরিবেশে জাইগোট • অংকুরিত হয়ে নতুন ফার্ন উদ্ভিদের জন্ম দেয়। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের মাধ্যমে নতুন প্রজন্ম সৃষ্টির এ প্রক্রিয়াই হলো যৌন জনন। সংক্ষিপ্ত এ আলোচনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে, আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম না থাকলে ডিম্বাণু ও শুক্রাণু তৈরি হবে না। ফলে যৌন জননও সম্ভব হবে না। সুতরাং উদ্দীপকের a ও ৮ ডিম্বাণু ও শুক্রাণু তৈরির মাধ্যমে যৌন জননে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Biology 1st Paper Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা · সৃজনশীল
উদ্দীপকের P উদ্ভিদটির a এবং b অংশ যৌনজননে কী ভূমিকা রাখে- বিশ্লেষণ …
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
