উদ্দীপকে উল্লিখিত অদ্ভুত প্রকৃতির গ্যামেটোফাইটিক গঠনের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অদ্ভূত প্রকৃতির উদ্ভিদটি হলো ফার্ন। এ ফার্নের গ্যামিটোফাইটিক অংশ হলো প্রোথ্যালাস। অনুকূল পরিবেশে প্রতিটি ফার্ন স্পোর অঙ্কুরিত হয়ে হৃৎপিণ্ডাকার, চ্যাপ্টা ও সবুজ বর্ণের গ্যামিটোফাইটিক প্রোথ্যালাসের জন্ম দেয়। প্রোথ্যালাসের কিনারা এক কোষস্তর বিশিষ্ট এবং কেন্দ্রস্থল বহুকোষী স্তরবিশিষ্ট। এতে কোনো পরিবহনতন্ত্র নেই। এর অগ্রভাগ প্রশস্ত এবং সেখানে একটি গভীর খাঁজ থাকে, যাকে অগ্রস্থ খাঁজ বলে। অগ্রস্থ খাঁজের নিচে অনেকগুলো স্ত্রী জননাঙ্গ বা আর্কিগোনিয়াম থাকে। প্রোথ্যালাসের নিচে সরু প্রান্তে সুত্রাকার এককোষী কোমল রাইজয়েড থাকে। রাইজয়েড মাটি থেকে খাদ্যরস শোষণ করে রাইজয়েডগুলোর মাঝে অনেকগুলো বৃত্তহীন গোলাকার পুংজননাঙ্গ বা অ্যাস্থেরিডিয়াম থাকে।
HSC Biology 1st Paper Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অদ্ভুত প্রকৃতির গ্যামেটোফাইটিক গঠনের বর্ণনা দাও।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
পরিবেশীয় সূচক : Riccia পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি, পরিবেশে ভারী ধাতু যেমন- কপার, ক্যাডমিয়াম, কোবাল্ট ইত্যাদির আধিক্যের কারণে জলে-স্থলে দূষণ ঘটে। কিন্তু এসব দূষিত পরিবেশে Riccia জন্মালে এর শারীরবৃত্তীয় কার্যকলাপের ফলে দূষণ রোধ হয়। কারণ এরা পরিবেশে জৈব পদার্থ সংযোজনে ভূমিকা পালন করে। এজন্য দেশে- বিদেশে বিভিন্ন ক্ষেত্রে পরিবেশ দূষণ রোধে Riccia ব্যবহৃত হয়।