চিত্রের ইকোসিস্টেম হচ্ছে একটি পুকুরের ইকোসিস্টেম যা জলজ ইকোসিস্টেম অন্তর্ভুক্ত।
জলজ পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর সমন্বয়ে গড়ে ওঠা ইকোসিস্টেমকে জলজ ইকোসিস্টেম বলে। একটি পুকুরের বাস্তুতন্ত্রে অজীব ও সজীব উপাদান থাকে। অজীব উপাদানসমূহ হলো: অজৈব পদার্থ (যেমন – - পানি, কার্বন-ডাইঅক্সাইড প্রভৃতি), জৈব পদার্থ (যেমন – শর্করা, - প্রোটিন প্রভৃতি), ভৌত পদার্থ (যেমন- সূর্যালোক, তাপ প্রভৃতি)।
ইকোসিস্টেমের সজীব উপাদানগুলোকে উৎপাদক, খাদক ও বিয়োজকে ভাগ করা যায়। যেসব জীবজ উপাদান খাদ্য ও শক্তি উৎপাদন করে থাকে তাদেরকে উৎপাদক বলে। সকল সবুজ উদ্ভিদই উৎপাদক। যেসব জীবজ উপাদান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উৎপাদক কর্তৃক উৎপাদিত খাদ্য খেয়ে বেঁচে থাকে তাদেরকে খাদক বলে। খাদক আবার তিন শ্রেণিতে বিভক্ত- প্রাথমিক খাদক (জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন প্রভৃতি), সেকেন্ডারি খাদক (মলা, খালিশা প্রভৃতি মাছ), টারশিয়ারি খাদক (চিতল, শোল, বোয়াল প্রভৃতি মাছ)।
বিয়োজকের ফলে মৃত উদ্ভিদ ও প্রাণীদেহের জৈব ও অজৈব পদার্থসমূহ পুনরায় ইকোসিস্টেমের জড় উপাদানে পরিণত হয় এবং সবুজ উদ্ভিদ পুনরায় এদেরকে গ্রহণ করে থাকে। চিত্রে প্রতিটি বিষয়ই পরিলক্ষিত হয় বলে স্পষ্টভাবে বলা যায়, এটি একটি আবদ্ধ জলের জলজ বাস্তুতন্ত্র।