"তেজস্ক্রিয় পদার্থ পরিবেশ দূষণের অন্যতম প্রাকৃতিক কারণ"- ব্যাখ্যা কর।
উত্তর: বায়ুমণ্ডলে যেসব তেজস্ক্রিয় পদার্থ পরিবেশ দূষণ করে থাকে সেগুলো হচ্ছে- ইউরেনিয়াম, রেডিয়াম, সিজিয়াম প্রভৃতি। উল্লিখিত তেজস্ক্রিয় পদার্থ অত্যধিক নির্গমনের ফলে অনেক ক্ষেত্রেই পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এছাড়া তেজস্ক্রিয় পদার্থে বিষক্রিয়ার ফলে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে জীবদেহে এসে অঙ্গসংস্থানিক ও শরীরবৃত্তীয় বৈকল্যের সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল যার কারণে ঐ অঞ্চলদ্বয়ে মানুষসহ উদ্ভিদ জগতের ওপর মারাত্মক পরিবেশ অবক্ষয় হয়েছিল। এছাড়া সম্প্রতি ভূমিকম্পে জাপানের যে পারমাণবিক চুল্লিগুলো ধ্বংস হয়েছিল এথেকেও প্রচুর তেজস্ক্রিয় পদার্থের নির্গমনের ফলে ঐ এলাকায় পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। ফলশ্রুতিতে মানুষের মধ্যে ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং বায়ু দূষিত হয়েছে মারাত্মকভাবে। সুতরাং বলা যায় যে, তেজস্ক্রিয় পদার্থ পরিবেশ দূষণে অন্যতম প্রাকৃতিক কারণ।
HSC Geography 1st Paper Chapter 9 : জীবমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 9 : জীবমণ্ডল · সৃজনশীল
"তেজস্ক্রিয় পদার্থ পরিবেশ দূষণের অন্যতম প্রাকৃতিক কারণ"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
