"একটু সচেতন হলেই পরিবেশ দূষন প্রতিরোধ করা সম্ভব।"- উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: দূষণ একটি মারাত্মক বিপর্যয়। এটি মানুষ কর্তৃক সৃষ্টি হয়ে থাকে। তবে একটু সচেতন হলেই পরিবেশ দূষণ প্রতিরোধ করা সম্ভব। নিচে দূষণ প্রতিরোধে যে সমস্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে তা উল্লেখ করা হলো- কলকারখানা ও যানবাহনে উন্নত প্রযুক্তি প্রবর্তন করলে গ্যাস, ধোঁয়া ইত্যাদি বায়ুদূষণ করতে পারে না। অনেক দেশ এ বিষয়ে সচেতন হয়েছে। তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে থাকে। সঠিক মাত্রার জীবাশ্ম জ্বালানির ব্যবহার। বিকল্প জ্বালানি ব্যবহার; যেমন- সৌরশক্তি, বায়ুশক্তি ও জৈবশক্তি ব্যবহার। বনভূমি ধ্বংস না করে নতুন নতুন বৃক্ষরোপণ ও বনভূমি সৃষ্টি করা। শহর ও গ্রাম থেকে দূরে নির্দিষ্ট স্থানে শিল্প-শহর স্থাপন করে বায়ুদূষণ রোধ করা যায়। গৃহস্থালির আবর্জনা ও বর্জ্য পদার্থ বহু দূরে নির্দিষ্ট স্থানে ফেলতে হয়। উপরিউক্ত ব্যবস্থাগুলো অবলম্বন করে সম্পূর্ণভাবে না হলেও মোটামুটিভাবে পরিবেশ দূষণ রোধ করা যায়। ব্যবসারে সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে।
HSC Geography 1st Paper Chapter 9 : জীবমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 9 : জীবমণ্ডল · সৃজনশীল
"একটু সচেতন হলেই পরিবেশ দূষন প্রতিরোধ করা সম্ভব।"- উক্তিটির তাৎপর্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
