উক্ত দূষণের কারণগুলো নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পানিদূষণের কথা বলা হয়েছে। পানি নানাভাবে দূষিত হতে পারে। নিচে পানিদূষণের কিছু কারণ সম্পর্কে আলোকপাত করা হলো- শিল্পের বিভিন্ন বর্জ্য ও রাসায়নিক পদার্থ নদীতে ফেলার ফলে পানি দূষিত হয়। গৃহস্থলির বিভিন্ন বর্জ্য পদার্থ অসচেতনতার দরুন বশে পুকুর বা নদীতে ফেলে দেওয়া হয় এবং এতে পানি দূষিত হয়। কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের কীটনাশক ও সার প্রয়োগ করা হয়। বৃষ্টির পানিতে এগুলো ধুয়ে নদী বা পুকুরে এসে পড়ে। ফলে পানি দূষিত হয়। সমুদ্রে তেলবহনকারী ট্যাংকার থেকে অপরিশোধিত তেল দুর্ঘটনার ফলে পানিতে মিশে যায় এবং পানি দূষিত হয়। ভূমিক্ষয় ও পাহাড় ধসের ফলে পানিবাহিত মাটি, বালুকণা ইত্যাদি পানিকে দূষিত করে। বিভিন্ন প্রকার অণুজীব যেমন- ভাইরাস, ব্যাকটেরিয়া দ্বারা পানি দূষিত হয়। খনিসমূহ হতে নির্গত এসিডসমূহ পানিতে এসিডের হার বৃদ্ধি করে থাকে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পানিতে অক্সিজেনের ভাগ কমে যায়। শিল্প ও পারমাণবিক চুল্লিসমূহকে ঠান্ডা রাখার জন্য প্রতিনিয়ত পানি সরবরাহ করা হয় এবং এসব পানি আবার নদীতে গরম অবস্থায় ফিরে আসে। এভাবে এসব স্থানের পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে থাকে।
HSC Geography 1st Paper Chapter 9 : জীবমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 9 : জীবমণ্ডল · সৃজনশীল
উক্ত দূষণের কারণগুলো নির্ণয় কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
