বন কর্মকর্তার উল্লিখিত প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত বিশ্লেষণ কর।
উত্তর: মানুষের অদূরদর্শী ক্রিয়াকলাপের কারণে বনভূমি আজ ধ্বংসের সম্মুখীন। উদ্দীপকে আলোচিত বিলুপ্তির সম্মুখীন বন্যপ্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো হলো- জীববৈচিত্র্যের বর্তমান অবস্থা সম্পর্কে জানার জন্য জাতীয় পর্যায়ে সমীক্ষা গ্রহণ। জীববৈচিত্র্যের সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য জাতীয় কৌশল প্রণয়ন করে জাতীয় উন্নয়ন কৌশলের সাথে তা সম্পৃক্তকরণ। ভোগ্যপণ্য ও অন্যান্য পরিবেশগত সুবিধা প্রদানকারী পরিবেশ ব্যবস্থায় জীববৈচিত্র্যের গুরুত্ব বিষয়ক দীর্ঘমেয়াদি গবেষণা কার্যক্রম গ্রহণ। জীববৈচিত্র্যের ব্যবহার, সংরক্ষণ ও বৃদ্ধির জন্য জনগণকে উৎসাহিত ও অনুপ্রাণিতকরণ। আন্তঃদেশীয় সীমানায় অবৈধ বন্যপ্রাণী ব্যবসা বন্ধ এবং বিভিন্ন সংরক্ষিত এলাকায় জীববৈচিত্র্যের সংরক্ষণ উন্নয়ন এবং ব্যবস্থাপনার জন্য প্রকল্প গ্রহণ। সংরক্ষিত এলাকা চিহ্নিত করে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ নিশ্চিত করা। সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চলের ইকোসিস্টেম-এর উৎপাদনশীলতার উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রকল্প গ্রহণ। উল্লিখিত পদক্ষেপগুলো সঠিকভাবে গ্রহণ করলে বন্যপ্রাণী বিলুপ্তির হাত থেকে রক্ষা করা যাবে।
HSC Geography 1st Paper Chapter 9 : জীবমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 9 : জীবমণ্ডল · সৃজনশীল
বন কর্মকর্তার উল্লিখিত প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
