মি. মনজু সাহেব দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত বাংলাদেশের অধিবাসী। তার এলাকার বনভূমি মৌসুমি চিরহরিৎ। প্রচুর বৃষ্টিপাত ও অত্যধিক তাপমাত্রা অনুভূত হয় এরূপ আবহাওয়াভুক্ত অঞ্চলে চিরহরিৎ বনভূমি দেখা যায়।
চিরহরিৎ বনভূমিতে বিভিন্ন প্রকৃতির বৃক্ষ রয়েছে। এসব বৃক্ষ মানবজীবনের নানাবিধ প্রয়োজনে ব্যবহার করা হয়। এককথায় মৌসুমি চিরহরিৎ বনভূমি বৃক্ষের বহুবিধ ব্যবহার রয়েছে।
এ বনভূমির বৃক্ষ হতে কাগজ, কাগজের মন্ড, কৃত্রিম রেশম, দিয়াশলাই প্রভৃতি শিল্পের কাঁচামাল; বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য প্রস্তুত যেমন- আলকাতরা, রজন, পীচ, তারপিন এবং বিভিন্ন ভেষজদ্রব্য; বনাঞ্চলে পশুপাখি ও নানা প্রকার প্রাণীর চামড়া, দাঁত ও পশম, বিভিন্ন ব্যবহার সামগ্রী; অফিস ও গৃহের আসবাবপত্র তৈরি; পরিবহন শিল্পে যেমন- জাহাজের পাটাতন ও মাস্কুল, বাস, ট্রাক প্রভৃতির কাঠামো তৈরি; বৈদ্যুতিক খুঁটির জন্য এ বনভূমির কাঠ ব্যবহৃত হয়। তাছাড়া চিরহরিৎ বনভূমির কাঠ জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে।