বাংলাদেশের বনভূমি কত প্রকার ও কী কী?
উত্তর: প্রকৃতি অনুযায়ী বাংলাদেশের বনভূমিকে গরান বা স্রোতজ বনভূমি (সুন্দরবন), ক্রান্তীয় চিরহরিৎ ও পাতাঝরা বৃক্ষের বনভূমি, ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি এ তিন ভাগে ভাগ করা হয়েছে। খুলনা, পটুয়াখালী ও বরিশাল জেলার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সমুদ্র উপকূলবর্তী এলাকাব্যাপী সুন্দরবন অঞ্চল। অপরদিকে, প্রায় সমগ্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কিয়দংশে ক্রান্তীয় চিরহরিৎ ও পাতাঝরা বৃক্ষের বনভূমির বিস্তার। এ বনাঞ্চলের মূল বৈশিষ্ট্য হলো সমস্ত গাছের পাতা একসাথে ঝরে না। ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, রংপুর ও দিনাজপুর অঞ্চলে ক্রান্তীয় পত্র পতনশীল বৃক্ষের বনভূমি দেখা যায়। এ বনভূমির বৃক্ষের পাতা প্রয়োজনীয় উত্তাপ ও বৃষ্টির অভাবে ঝরে যায় বলে এরূপ বনভূমিকে পতনশীল বৃক্ষের বনভূমি বলে।
HSC Geography 1st Paper Chapter 9 : জীবমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 9 : জীবমণ্ডল · সৃজনশীল
বাংলাদেশের বনভূমি কত প্রকার ও কী কী?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর