উল্লিখিত অঞ্চলের বায়োম সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অঞ্চলটি হলো সুন্দরবন। সুন্দরবনে এক বিচিত্র ধরনের বায়োম গড়ে উঠতে দেখা যায়। নিচে সুন্দরবনের বায়োম সৃষ্টির কারণ ব্যাখ্যা করা হলো- সুন্দরবনে বায়োম সৃষ্টির মূল কারণ হলো বনের লবণাক্ততা। লবণাক্ততার ওপর ভিত্তি করে সুন্দরবনের প্রতিটি প্রাণী ও উদ্ভিদের জীববৈচিত্র্য লক্ষ করা যায়। সুন্দরবন তার নিজস্ব পরিবেশে প্রাকৃতিক নিয়মে বিভিন্ন প্রকৃতির উদ্ভিদ ও প্রাণীর সমন্বয়ে গড়ে তুলেছে এক ধরনের বায়োম। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশে সমুদ্র উপকূলের লবণাক্ত ও জোয়ারভাটাপূর্ণ শুষ্ক নিবাসের উদ্ভিদকে গরান বা স্রোতজ বনভূমি বলা হয়। জীববৈচিত্র্যে ম্যানগ্রোভ বনাঞ্চল অত্যন্ত সমৃদ্ধ। এ অঞ্চলের সহায়ক পরিবেশে ৩৭৭ প্রজাতির উদ্ভিদ, ৭৭ প্রজাতির বিভিন্ন শ্রেণির কীটপতঙ্গ, ৭ প্রজাতির কাঁকড়া, ১ প্রজাতির গলদা চিংড়ি, ২৩ প্রজাতির বাগদা চিংড়ি, ৪০০ প্রজাতির মাছ, ৮ প্রজাতির উভচর, ৩৫ প্রজাতির সরীসৃপ, ২৭০ প্রজাতির পাখি এবং ৪২ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর বসবাস দেখা যায়। সুন্দরবনে ১২ প্রজাতির অর্কিড ও ২৩ প্রজাতির ঔষধি উদ্ভিদও পাওয়া যায়। দেশের সর্ববৃহৎ মধু উৎপাদনের উৎসও এ সুন্দরবন। সুন্দরবন বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের সর্বশেষ ও একমাত্র আবাসস্থল। এছাড়া এ বনাঞ্চল হরিণ, বানরসহ অজগর, রাজগোখরা, সারস, শ্বেতবক, সামুদ্রিক ঈগল, ভোঁদড় ইত্যাদি বিভিন্ন প্রকার বন্যপ্রাণী প্রজাতির আবাস। ২৬টি ম্যানগ্রোভ প্রজাতির মধ্যে মুখ্য দুটি প্রজাতি হচ্ছে সুন্দরি, ও গেওয়া। সুতরাং বলা যায় যে, সুন্দরবন জলবায়ু, ভূপ্রকৃতি, পানি প্রভৃতি কারণে এক ধরনের বৈচিত্র্যময় বায়োমে রূপান্তরিত হয়েছে।
HSC Geography 1st Paper Chapter 9 : জীবমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 9 : জীবমণ্ডল · সৃজনশীল
উল্লিখিত অঞ্চলের বায়োম সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর