বাংলাদেশের পরিবেশ রক্ষায় উক্ত অঞ্চলে গড়ে ওঠা বনভূমির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বনভূমিটি হলো সুন্দরবন। নদীবাহিত উর্বর পলল মৃত্তিকা, সমুদ্রের জোয়ার-ভাটা ও লোনা পানি, এ এলাকায় বৃক্ষের উপযোগী পরিমিত তাপমাত্রা, প্রচুর বৃষ্টিপাত, বিরল জনবসতি প্রভৃতির প্রভাবে এ বনভূমি গড়ে উঠেছে। বাংলাদেশের পরিবেশ রক্ষায় সুন্দরবন ব্যাপক ভূমিকা পালন করে। বৃহৎ আয়তনের এ বন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। সমুদ্র উপকূলে অবস্থান থাকায় বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাসের হাত থেকে উপকূলবাসীকে রক্ষা করছে এ বন। এ বন বাংলাদেশের মোট বনভূমির এক বৃহৎ অংশ জুড়ে রয়েছে। ফলে দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় যে বনভূমি দরকার তার অনেকটাই পূরণ করছে সুন্দরবন। সুন্দরবনের লোনা পানিযুক্ত অনুকূল পরিবেশ। গড়ে তুলেছে এক বিশেষ ধরনের বায়োম যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের বসবাস রয়েছে। এটি বাংলাদেশের জীববৈচিত্র্যতাকে রক্ষা করছে। এছাড়া বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এ বন আমাদের রক্ষা করছে। তাই বলা যায়, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত সুন্দরবন বিভিন্নভাবে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলেছে।
HSC Geography 1st Paper Chapter 9 : জীবমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 9 : জীবমণ্ডল · সৃজনশীল
বাংলাদেশের পরিবেশ রক্ষায় উক্ত অঞ্চলে গড়ে ওঠা বনভূমির তাৎপর্য বিশ্লে…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর