'খ'-অঞ্চলে বিশেষ ধরনের বনভূমি গড়ে উঠার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রের 'খ' অঞ্চলটি স্রোতজ বনভূমি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে সমুদ্র উপকূলের লবণাক্ত ও জোয়ার-ভাটাপূর্ণ, শারীরবৃত্তীয় শুষ্ক (Physiologically dry) নিবাসের উদ্ভিজ্জকে স্রোতজ বনভূমি বলে। এ বনভূমি সুন্দরবন নামেও পরিচিত। এ অঞ্চলে প্রতিবছর বর্ষাকালে নতুন পলি পড়ে, ফলে কিছু এলাকার লবণাক্ততা হ্রাস পায় এবং স্থান বিশেষে লবণাক্ততা কম বেশি হয়। এ কারণে বিভিন্ন প্রকার গাছের বৈচিত্র্য লক্ষ করা যায়। জৈব সারের পরিমাণ বেশি হওয়ার কারণেও এখানে বিভিন্ন ধরনের বৃক্ষ জন্মে থাকে। প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য এখানকার গাছগুলোর কিছু অভিযোজনিক বৈশিষ্ট্য রয়েছে। প্রয়োজনীয় বৃষ্টিপাত, পরিমিত তাপমাত্রা, সমুদ্রের জোয়ার-ভাটা ও লবণাক্ত পানির প্রভাব স্রোতজ বনভূমি গড়ে ওঠার প্রধান কারণ।
HSC Geography 1st Paper Chapter 9 : জীবমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 9 : জীবমণ্ডল · সৃজনশীল
'খ'-অঞ্চলে বিশেষ ধরনের বনভূমি গড়ে উঠার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর