উদ্দীপকে ইঙ্গিতকৃত গ্যাসটি দ্বারা সৃষ্ট চক্র ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত গ্যাসটি হলো কার্বন-ডাইঅক্সাইড গ্যাস (CO₂) যা দ্বারা সৃষ্ট চক্রই হলো কার্বন চক্র। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক কার্বন গ্যাসরূপে পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয় তাকে কার্বনচক্র বলে। নিচে কার্বনচক্রের প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো- ভৌত পরিবেশের কার্বন-ডাইআক্সাইড উদ্ভিদ এবং শৈবাল কর্তৃক গৃহীত হয় এবং সৌরশক্তির মাধ্যমে জৈব খাদ্য অণুতে রূপান্তরিত হয়। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন জীব পরিবেশ থেকে ভৌত পরিবেশে ফিরে আসে। প্রধান পদ্ধতি হলো উদ্ভিদ এবং প্রাণীর কোষীয় শ্বসন। এ প্রক্রিয়ার মাধ্যমে কার্বনসমৃদ্ধ জৈব অণু অক্সিজেন দ্বারা জারিত হয় এবং শক্তি, তাপ ও কার্বন-ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কোষীয় শ্বসনে উৎপন্ন কার্বন-ডাইঅক্সাইড ভৌত পরিবেশে তথা বায়ুমণ্ডলে ফিরে যায় এবং পুনরায় উদ্ভিদ 'কর্তৃক গৃহীত হয়। প্রাকৃতিক পদ্ধতি ছাড়াও মানুষের ক্রিয়াকলাপ যেমন- কাঠ- কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম দহনের ফলে কার্বন-ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে জমা হয়। এভাবেই প্রকৃতিতে কার্বনচক্র চলমান রয়েছে।
HSC Geography 1st Paper Chapter 9 : জীবমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 9 : জীবমণ্ডল · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত গ্যাসটি দ্বারা সৃষ্ট চক্র ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর