তিহামের এলাকায় গড়ে ওঠা বনাঞ্চলের জীববৈচিত্র্যের ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপক অনুসারে তিহামের এলাকা প্লাইস্টোসিন কালের সোপান এর অন্তর্ভুক্ত। বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান এলাকায় ক্রান্তীয় পাতাঝরা বৃক্ষের বনভূমি গড়ে উঠেছে। ক্রান্তীয় পাতাঝরা বৃক্ষের বনভূমির জীববৈচিত্র্য বেশ সমৃদ্ধ। বাংলাদেশে এ শ্রেণির বনভূমি ময়মনসিংহ, টাংগাইল ও গাজীপুর জেলায় এবং সামান্য কিছু উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় দেখা যায়। প্রচুর বৃষ্টিপাত, পর্যাপ্ত পরিমাণে তাপমাত্রা, লৌহজাত পদার্থ মিশ্রিত হলুদ-লাল রঙের বালি, কর্দম, আঁটসাট মৃত্তিকা ইত্যাদি কারণে জীববৈচিত্র্যসমৃদ্ধ এ বনভূমি গড়ে ওঠে। শীতকালে শুষ্কাবস্থা বিরাজমান থাকায় এ বনভূমির বৃক্ষাদির পাতা ঝরে যায় তাই একে ক্রান্তীয় পাতাঝরা বৃক্ষের ধনভূমি বলা হয়। এখানে শাল, গজারি, কাঁঠাল, নিম, কড়ই, ছাতিম, কুঠি, কুন্ডী, বহেরা, হরতকী, হিজল ইত্যাদি বৃক্ষ পাওয়া যায়। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায়। এর মধ্যে বানর বিভিন্ন ধরনের পাখি, সাপ উল্লেখযোগ্য।
HSC Geography 1st Paper Chapter 9 : জীবমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 9 : জীবমণ্ডল · সৃজনশীল
তিহামের এলাকায় গড়ে ওঠা বনাঞ্চলের জীববৈচিত্র্যের ব্যাখ্যা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর