উদ্দীপকের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বায়োমের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গড়ে ওঠা স্রোতজ বনভূমি অর্থাৎ সুন্দরবন সম্পর্কে বলা হয়েছে। ভারসাম্য রক্ষায় দক্ষিণ- পশ্চিম অঞ্চলের বায়োম অর্থাৎ সুন্দরবন বায়োমের গুরুত্ব অত্যধিক। বনভূমি কোনো একটি দেশকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করতেও বনভূমি সহায়ক ভূমিকা পালন করে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিশাল এলাকা জুড়ে সমুদ্রের উপকূলীয় অঞ্চলের স্রোতজ বনভূমি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ (যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বস, ভূমিক্ষয়, তীরভাঙন প্রভৃতি) এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অসামান্য গুরুত্ব বহন করছে। সমুদ্র থেকে সংঘটিত বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় (যেমন- সিডর, আইলা) প্রায়ই বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়। আবার কখনও উপকূলীয় এলাকায় আঘাত হানে। কিন্তু বিশাল বনভূমি থাকায় ঘূর্ণিঝড়ের শক্তি হ্রাস পেয়ে কখনও দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। আবার কখনও প্রবেশ করলেও দুর্বল হয়ে প্রবেশ করে ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। ঘূর্ণিঝড়ের পাশাপাশি জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকায় আঘাত হানে। এই স্রোতজ বনভূমি থাকায় জলোচ্ছ্বাস বাধা পেয়ে ফিরে যায়। ফলে আক্রান্ত অঞ্চল প্লাবন বা বন্যার হাত থেকে রক্ষা পায়। এছাড়াও তীরভাঙন ও ভূমিক্ষয় রোধে স্রোতজ বনভূমি সহায়ক ভূমিকা পালন করছে। ফলশ্রুতিতে পরিবেশের ভারসাম্যও বজায় থাকছে।
HSC Geography 1st Paper Chapter 9 : জীবমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 9 : জীবমণ্ডল · সৃজনশীল
উদ্দীপকের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বায়োমের গু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর