"জীবমণ্ডলের মধ্যে নানা বৈচিত্র্য দেখা যায়"- উক্তিটির আলোকে জীনগত ও প্রজাতিগত বৈচিত্র্যের পার্থক্য দেখাও।
উত্তর: পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের উদ্ভিদ ও প্রাণীর আবাস সৃষ্টির মূল কারণ জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশ এবং সে স্থানের ভৌগলিক অবস্থান। জীবমণ্ডলের মধ্যে নানা বৈচিত্র্যতা দেখা যায়। এ উক্তিটির আলোকে জীনগত ও প্রজাতিগত বৈচিত্র্যতার মধ্যে বৈসাদৃশ্য নিচে আলোচনা করা হলো- ⦿ জীনগত বৈচিত্র্য একই প্রজাতির অন্তর্ভুক্ত জীবের মধ্যে বিরাজিত পার্থক্যের জন্য উক্ত প্রজাতির জীবদের মধ্যে বৈচিত্র্যের উদ্ভব হয়। পক্ষান্তরে প্রজাতিগত বৈচিত্র্য ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বিরাজমান বৈচিত্র্যতাকে বোঝায়। ⦿ জীনগত বৈচিত্র্য থাকা সত্ত্বেও অঞ্চলভিত্তিক একই প্রজাতির প্রাণীর মধ্যে আকার, আকৃতি ও গঠনগত পার্থক্য বিদ্যমান। পক্ষান্তরে ভিন্ন প্রজাতির জীব হওয়া সত্ত্বেও প্রজাতিগত বৈচিত্র্যের কারণে একই অঞ্চলে বসবাস করছে। ⦿ জীনগত বৈচিত্র্যের প্রাণীদের ক্রোমোজোম, জীনসংখ্যা ও বৈশিষ্ট্য একই। পক্ষান্তরে প্রজাতিগত বৈচিত্র্যের প্রাণীদের ক্রোমোজোম, জীনসংখ্যা ও বৈশিষ্ট্য ভিন্ন। সুতরাং বলা যায়, জীনগত ও প্রজাতিগত জীববৈচিত্র্যের অন্তর্ভুক্ত হলেও এদের মধ্যে ব্যাপক বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়।
HSC Geography 1st Paper Chapter 9 : জীবমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 9 : জীবমণ্ডল · সৃজনশীল
"জীবমণ্ডলের মধ্যে নানা বৈচিত্র্য দেখা যায়"- উক্তিটির আলোকে জীনগত ও …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর