উদ্দীপকে আলোচিত বিষয়টি দক্ষিণ গোলার্ধে বেশি পরিলক্ষিত হয়- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জীববৈচিত্র্যতা তথা পৃথিবীর মাটি, বায়ু ও পানিতে বসবাসকারী সকল প্রকার উদ্ভিদ, প্রাণী ও অনুজীবের মধ্যে জিনগত, প্রজাতিগত, কার্যকরী ও বাস্তুতান্ত্রিক বিভিন্নতা পরিলক্ষিত হয় তা উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধে বেশি পরিলক্ষিত হয়। উত্তর গোলার্ধে বিশাল এলাকা ব্যাপিয়া সমভূমি, মালভূমি পর্বত থাকায় ঐসব এলাকার মাটি ও পানিতে বসবাসকারী সকল প্রকার উদ্ভিদ প্রাণী ও অনুজীবের মধ্যে জীনগত, প্রজাতিগত কার্যকরী ও বাস্তবান্ত্রিক সাদৃশ্য বিদ্যমান কারণ সমভূমির এলাকার মাটির মধ্যে সাদৃশ্য রয়েছে। আবার স্বাদু পানির নদী থাকায় ঐসব নদী এলাকার প্রাণী ও অনুজীবের মধ্যে জিবনগত দিক দিয়ে সাদৃশ্য বিদ্যমান। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে বিশাল এলাকাব্যাপী সমুদ্র রয়েছে। এই সমুদ্রের বিশাল জলরাশিতে বসবাসকারী প্রাণী ও উদ্ভিদ যেগুলো রয়েছে সেগুলোর জিনগত বৈশিষ্ট্য স্থলভাগের তুলনায় ভিন্ন। যার করণে উভয় গোলার্ধের স্থলভাগের উদ্ভিদ ও প্রাণীর জিনগত বৈশিষ্ট্যর সাথে দক্ষিণ গোলার্ধের পানিতে বসবাসকারী প্রাণী ও উদ্ভিদের জিনগত বৈশিষ্ট্যের পার্থক্য পরিলক্ষিত হয়। তাছাড়া দক্ষিণ গোলার্ধে এন্টার্কটিকা মহাদেশে বিশাল বরফখণ্ড রয়েছে। যেখানে যেসব প্রাণী ও উদ্ভিদ রয়েছে তার জিনগত বৈশিষ্ট্য আবার ব্যতিক্রম। উদ্দীপকে আলোচিত বিষয়টি দক্ষিণ গোলার্ধেই বেশি হয়।
HSC Geography 1st Paper Chapter 9 : জীবমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 9 : জীবমণ্ডল · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত বিষয়টি দক্ষিণ গোলার্ধে বেশি পরিলক্ষিত হয়- বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর