উদ্দীপকে ইঙ্গিতকৃত বনভূমির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত রিগান চাকমার বাড়ির অঞ্চল রাঙ্গামাটি তথা উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকার বনভূমির কথা বলা হয়েছে। উক্ত অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ ও পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি রয়েছে। এই বনভূমির বৈশিষ্ট্য অন্যান্য বনভূমির বৈশিষ্ট্য থেকে একেবারেই ভিন্ন প্রকৃতির। প্রচুর বৃষ্টিপাত ও পরিমিত উত্তাপের কারণে এই অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ ও পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি গড়ে উঠেছে। পাহাড়ের অধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলে (বান্দরবান, খাগড়াছড়ি) ক্রান্তীয় চিরহরিৎ এবং কম বৃষ্টিপ্রবণ অঞ্চলে (রাঙ্গামাটি) পাতাঝরা বনভূমি গড়ে উঠেছে। বছরে প্রায় ২৫০-৩৫০ সে.মি. বৃষ্টিপাত এই অঞ্চলে হয়ে থাকে। এখানে চিরহরিৎ বৃক্ষের মধ্যে ময়না, চাপালিশ ও তেলসুর উল্লেখযোগ্য। এছাড়া এ বনভূমিতে বাঁশ ও বেত জন্মে। পাতাঝরা বৃক্ষের বনভূমির মধ্যে উল্লেখযোগ্য বৃক্ষ হলো শাল বা গজারি। এছাড়া কাঁঠাল, কড়াই, গর্জন, জারুল, শিমুল ইত্যাদি রয়েছে। এই বনভূমির অন্যতম বৈশিষ্ট্য হলো শীতকালে কম বৃষ্টিপ্রবণ বনভূমির গাছের পাতা ঝরে যায় এবং গ্রীষ্মকালে নতুন পাতা গজায়। পরিশেষে বলা যায়, উদ্দীপকের বনভূমিটি রাঙামাটি জেলায়। এখানে বৃষ্টিপাত ও তাপমাত্রা অধিক যা উপরের 'আলোচিত বনভূমির অনুরূপ। তাই বলা যায়, উদ্দীপকে ক্রান্তীয় চিরহরিৎ এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি।
HSC Geography 1st Paper Chapter 9 : জীবমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 9 : জীবমণ্ডল · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বনভূমির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর