পুকুরের পানিতে জলজ উদ্ভিদ হ্রাস পেতে থাকলে ইকোসিস্টেমের কী অবস্থা হতে পারে বিশ্লেষণ কর।
উত্তর: পুকুরের পানিতে জলজ উদ্ভিদ হ্রাস পেতে থাকলে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে। পুকুরের ইকোসিস্টেমের যে কোনো একটি উপাদান হ্রাস পেতে থাকলে খাদ্য শৃঙ্খলে বিঘ্ন ঘটে। ফলে ইকোসিস্টেমটি বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পুকুরের পানিতে যে সমস্ত জলজ উদ্ভিদ রয়েছে যেমন- ক্লোরেলা, শৈবাল এগুলো খেয়ে জলজ প্রাণীগুলো বেঁচে থাকে। কোনো কারণে এ জলজ উদ্ভিদ হ্রাস পায় তাহলে জলজ প্রাণী তথা মাছ, কাঁকড়া ও অন্যান্য প্রাণী মারা যাবে। আবার মাছ ও কাঁকড়া প্রভৃতি না থাকলে অন্যান্য প্রাণী তথা, তৃতীয় পর্যায়ের খাদকগুলো প্রোটিনের অভাববোধ করবে। অর্থাৎ প্রতিটি স্তর এক একটি চেইনের মতো কাজ করে। জীবজগত ও উদ্ভিদজগতের মধ্যে যেকোনো একটি শৃঙ্খল বিনষ্ট হলে স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য শৃঙ্খলও বিনষ্ট হবে এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে। সুতরাং বলা যায় যে, জলজ উদ্ভিদ হ্রাস পেতে থাকলে বাস্তুসংস্থানের কার্যকলাপ মারাত্মকভাবে ব্যাহত হবে এবং পরিবেশের ভারসাম্যতা বিনষ্ট হবে।
HSC Geography 1st Paper Chapter 9 : জীবমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 9 : জীবমণ্ডল · সৃজনশীল
পুকুরের পানিতে জলজ উদ্ভিদ হ্রাস পেতে থাকলে ইকোসিস্টেমের কী অবস্থা হ…
উদ্দীপক
চিত্র: একটি পুকুরের বাস্তুতন্ত্রউত্তর
উত্তর
উত্তর
উত্তর