মি. মনজু সাহেবের বনভূমি সংরক্ষণের উদ্যোগ গ্রহণের যৌক্তিকতা বিচার কর।
উত্তর: বনভূমি মানবসমাজের অতিমূল্যবান সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা ও বায়বীয় উপাদান সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য বনভূমি অপরিহার্য। ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য কোনো অঞ্চলের মোট আয়তনের পঁচিশ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। অথচ সব অঞ্চলে তা নেই। এর অন্যতম কারণ হলো অপরিকল্পিতভাবে বৃক্ষ কর্তন, বেপরোয়া পশুচারণ, বনদস্যুদের দ্বারা বৃক্ষ চুরি, বনবিভাগের কর্মচারীদের দুর্নীতি, অধিক জনসংখ্যার কারণে বনভূমি কর্তন করে আবাসন সৃষ্টি এবং ফসলের চাষাবাদ, জনসাধারণের বনভূমি সম্পর্কে সচেতনতার অভাব এবং প্রাকৃতিক দুর্যোগ। আবার, যে অনুপাতে বৃক্ষ নিধন হয় সে অনুপাতে বৃক্ষরোপণ করা হয় না বা বৃক্ষরোপণের কোনো কর্মসূচির ব্যবস্থা নেই। এমনকি সরকারি- বেসরকারি উদ্যোগেও কোনো প্রকার বনভূমি সৃষ্টির বা বনভূমি সংরক্ষণের উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করা হয় না। তাই আমি বলব মি. মনজু সাহেবের বনভূমি সংরক্ষণের উদ্যোগ গ্রহণের যৌক্তিকতা যথার্থ ছিল।
HSC Geography 1st Paper Chapter 9 : জীবমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 9 : জীবমণ্ডল · সৃজনশীল
মি. মনজু সাহেবের বনভূমি সংরক্ষণের উদ্যোগ গ্রহণের যৌক্তিকতা বিচার কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর