ছকের 'ক' চিহ্নিত অঞ্চলটি বাংলাদেশের কোন বনভূমির অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: ছকের 'ক' অঞ্চলটি বাংলাদেশের ক্রান্তীয় পাতাঝরা বনভূমিরই অন্তর্গত। ছকের 'ক' অঞ্চলে মৃত্তিকার বর্ণ ধূসর ও লালচে দেখানো হয়েছে এবং বনজ সম্পদ হিসেবে শাল ও কড়ই; সেহেতু এটি বাংলাদেশের ক্রান্তীয় পাতাঝরা বনভূমিরই অন্তর্গত। কারণ এগুলো এ অঞ্চলেই বিদ্যমান রয়েছে। ছকের 'ক' চিহ্নিত অঞ্চলটি বাংলাদেশের ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমির অন্তর্গত। বাংলাদেশের প্লাইস্টোসিনকালের সোপানসমূহে এ বনভূমি রয়েছে। ক্রান্তীয় অঞ্চলে যেসব গাছের পাতা বছরে একবার সম্পূর্ণ ঝরে যায় সেগুলোকে ক্রান্তীয় পাতাঝরা গাছ বলা হয়। এ বনভূমিতে ধূসর ও লালচে রঙের মাটি দেখা যায়। ছকের 'ক' অঞ্চলের মৃত্তিকাও ধূসর ও লালচে দেখানো হয়েছে। আবার এ বনভূমি অঞ্চলে শাল, কড়ই, হিজল, বহেরা, হরতকী, কাঁঠাল, নিম প্রভৃতি বনজ সম্পদ দেখা যায়। ছকের 'ক' অঞ্চলেও শাল ও কড়ই গাছের কথা বলা হয়েছে। সুতরাং 'ক' অঞ্চলটি বাংলাদেশের ক্রান্তীয় পাতাঝরা বনভূমির অন্তর্গত।
HSC Geography 1st Paper Chapter 9 : জীবমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 9 : জীবমণ্ডল · সৃজনশীল
ছকের 'ক' চিহ্নিত অঞ্চলটি বাংলাদেশের কোন বনভূমির অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর